বগুড়ার শেরপুরে ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) মো. রঞ্জু সরকারের অনিয়ম, দুর্নীতি এবং অবৈধ নামজারির প্রতিবাদে মানববন্ধন করেছেন প্রায় শতাধিক ভূমিহীন মানুষ।বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন পালন করেন তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উপজেলার ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের কদিমুকুন্দ মৌজার হাটদীঘি সরকারি পুকুর এবং এর পাড়ে বসবাসকারী ভূমিহীনদের বসতবাড়ির জায়গা ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে সুবাস চন্দ্র মাহাতো গংদের নামে নামজারি করে দিয়েছেন নায়েব রঞ্জু সরকার।১৯৮৮ সাল থেকে এসব জায়গায় বসবাসকারী প্রায় ৪০-৪৫টি পরিবার এখন উচ্ছেদ আতঙ্কে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্থ ভূমিহীনদের পক্ষে মো. দুলাল হোসেন বলেন, “দীর্ঘ ৩৮ বছর ধরে আমরা এখানে বাস করছি। কিন্তু বিগত সরকারের আমলে জালিয়াতির আশ্রয় নিয়ে নায়েব রঞ্জু সরকার আমাদের ভিটেমাটি অন্যের নামে লিখে দিয়েছেন। এর ফলে আমাদের ওপর দফায় দফায় হামলা ও মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আমরা এই জালিয়াতির বিচার এবং দুর্নীতিবাজ নায়েবের অপসারণ চাই।”অভিযোগের বিষয়ে অভিযুক্ত নায়েব মো. রঞ্জু সরকার মুঠোফোনে জানান, “আমি গতকালই মির্জাপুরে যোগদান করেছি। এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত আগের নায়েব স্বপ্না আমাকে বিপদে ফেলার জন্য এবং আমার যোগদানকে বাধাগ্রস্ত করতে এই ষড়যন্ত্র ও মানববন্ধন করাচ্ছেন।”অন্যদিকে, জমির দাবিদার সুবাস চন্দ্র মাহাতো জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা কোনো অবৈধ লেনদেন করিনি। জিপি (গভর্নমেন্ট প্লিডার) সাহেবের আইনি মতামতের ভিত্তিতেই আমাদের নামে নামজারি হয়েছে। আমাদের কাছে বৈধ নথিপত্র রয়েছে।”এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু জানান, ভূমিহীনদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তবে নায়েব বা উপ-সহকারী ভূমি কর্মকর্তার বদলির বিষয়টি মূলত জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের এখতিয়ারভুক্ত। অভিযোগকারীরা আমার কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন, কিন্তু এ ধরণের অভিযোগ বা বদলির দাবি জানানোর সঠিক স্থান হলো ডিসি অফিস। আমি তাদের আবেদনটি গ্রহণ করেছি এবং এটি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে পাঠিয়ে দেব। প্রশাসনিক নিয়ম অনুযায়ী বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ
কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল‍্য নিশ্চিতে কমিটি করার নির্দেশ

আসন্ন ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়ার ন‍্যায‍্যমূল্য নিশ্চিত করা, পশু আনা-নেওয়া, বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে Read more

হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত

শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতি মামলার কার্যক্রম স্থগিতের Read more

একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে Read more

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।শুক্রবার (৩ এপ্রিল) Read more

ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘খুব চমৎকার হয়েছে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, তবে এটিকে ‘সেরা বৈঠক’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন