নাটোরের সিংড়া উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামে প্রীতি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে পূর্বের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।জানা যায়, গত ১৫ এপ্রিল মহেশচন্দ্রপুর গ্রামে পৌরসভা দল ও ইউনিয়ন এলাকার একটি দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে পৌরসভা দলের খেলোয়াড়রা স্টাম্প ভেঙে দিলে ম্যাচটি অমীমাংসিত থেকে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।এরই জেরে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে পৌরসভা দলের খেলোয়াড় ও স্থানীয়দের (প্রথম পক্ষ) সঙ্গে ইউনিয়ন এলাকার লোকজনের (দ্বিতীয় পক্ষ) মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রথম পক্ষের লোকজন ইট, বাঁশের লাঠি, লোহার রড ও হাসুয়া দিয়ে হামলা চালালে প্রথম ও দ্বিতীয় পক্ষের ১২ জন গুরুতর আহত হন।আহতরা হলেন, প্রথম পক্ষ, মহিদুল (৪৫) লুৎফর ( ৬৫ ) রাকিব (৩৫ ) বিল্লাল (৩৮) নয়ন (২৫) ও দ্বিতীয় পক্ষের- সোহান (২০), শাহিন (২৭), তুরাগ (১৯), আফতাব (৫৫), জনাব আলী (৬৩), সাইফুল ইসলাম এবং আবু শাহাদাত (৪৫)। পরে স্থানীয়রা ও স্বজনরা আহতদের উদ্ধার করে রাত প্রায় ১০টার দিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম ও আবু শাহাদাতের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রামেকে পাঠানো হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পূর্বের একটি বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহিনুর আক্তার নামে (২৬) এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার সদরের থানা Read more

বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু
বাউফলে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাফসা নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কালিশুরী Read more

যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে Read more

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে নেশাগ্রস্ত এক ছেলে। Read more

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার
গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার  ঘটনায় দুই স্বেচ্ছাসেবকদল নেতা বহিষ্কার

গাজীপুরের কাপাসিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দুই Read more

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটানা ১৬ ঘন্টা অফিস করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ঠিক ৯টায় সচিবালয়ে অফিস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন