বরগুনার তালতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ২ একর জমি অবৈধভাবে দখল করে মাছের ঘের নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, পাউবো কর্মকর্তাদের সাথে যোগসাজশ করেই চলছে এই দখলের মহোৎসব।সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ছোট নিশানবাড়িয়া মেীজায় নলবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ২ একর জমি দখল করে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাছের ঘের নির্মাণ করেছেন স্থানীয় প্রভাবশালী বাসিন্দা সোহরাফ হাওলাদার, সিদ্দিক হাওলাদার, মস্তফা বিশ্বাস, লাল মিয়া, আঃ হক মিয়া ও লাল মিয়া হাওলাদার। তবে তাদের এসব কার্যক্রম বন্ধে গত ০১ এপ্রিল শুধু একটি মাটি কাটা বন্ধকরন নোটিশ দিয়েই দায় এড়িছেন পানিউন্নয়ন বোর্ড (পাউবো)। নোটিশ পাওয়ার পরও দাপটের সাথে কাজ চালিয়ে যাচ্ছে দখলদাররা। কারণ পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের যোগসাজশেই কাজগুলো চলছে বলে স্থানীয়দের অভিযোগ।স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, নজরুল হাওলাদার, সেলিম চেীকিদার, শাহজাহান শেখ বলেন, “সরকারি জমিতে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাছের ঘের নির্মাণ করতেছে। আমরা পানিউন্নয়ন বোর্ডের (পাউব) কর্মকর্তাদের একাধিকবার জানিয়েছি। কিন্তু কর্মকর্তারা শুধু একটা নোটিশ পাঠিয়েই চুপ হয়ে গেছে, মূলতঃ তাদের সাথে যোগসাজশ করেই চলছে দখলের মহোৎসব। আসলে লোক দেখানো নোটিশ দিয়ে দখলদারদেরই সুযোগ করে দিচ্ছে তারা।”পানিউন্নয়ন বোর্ডের (পাউবো) নোটিশ প্রাপ্ত সিদ্দিক হাওলাদার, সোহরাফ হাওলাদার, মস্তফা বিশ্বাস বলেন, “আমরা এখানে ৪২ বছর ধরে বসবাস করতেছি। আমাদের এখানে সমুদ্র থেকে লবন পানি ঢুকে সমস্যা হয় এজন্য সামান্য মাটি কাটছি। পানিউন্নয়ন বোর্ডের লোকজন এসে দেখে গেছেন তারা বলছে, এতে কোন ক্ষতি নেই।”পরিবেশবাদী সামাজিক সংগঠন ওয়াটারকিপার্স বাংলাদেশের তালতলী-আমতলী উপজেলার সমন্বয়ক আরিফ রহমান বলেন, “উপকূলীয় এলাকায় পাউবোর জমি বা বাঁধ সংলগ্ন এলাকাগুলো মূলতঃ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য ঢাল হিসেবে কাজ করে। সেখানে ভেকু দিয়ে মাটি খনন করে ঘের তৈরি করায় বাঁধের স্থায়িত্ব নষ্ট হচ্ছে এবং লোনা পানির অনুপ্রবেশের ঝুঁকি বাড়ছে।”তিনি আরও বলেন, “যেখানে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে জলাশয় বা সরকারি জমি রক্ষায়, সেখানে প্রভাবশালীরা আইনকে তোয়াক্কা না করে ঘের নির্মাণ করছেন। এটি জনস্বার্থের চরম পরিপন্থী।”এবিষয়ে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রধান প্রকৌশলী মো. আব্দুল হান্নান বলেন, “দখলদারদের বিরুদ্ধে নোটিশ প্রদান করা হয়েছে। আইন অমান্য করে পুনরায় কাজ পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়
চাকসুতে ২৬ পদের ২৪টিতেই শিবিরের জয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬ পদের মধ্যে ২৪টিতেই জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর Read more

এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার
এপ্রিলে ২৯৬টি গুজব ও ভুয়া খবর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার

গত এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া Read more

হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
হিলিতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের হিলিতে ইউপি সদস্য হারুনুর রশিদ হত্যা মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর ৪টায় ঝিনাইদহ Read more

৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের Read more

নুসরাত ফারিয়ার গ্রেফতার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি
নুসরাত ফারিয়ার গ্রেফতার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে।সোমবার গণমাধ্যমে পাঠানো Read more

উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
উত্তরায় বিমান দুর্ঘটনা :সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার (২১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন