সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, রোহিঙ্গা ক্যাম্পে শিশুমৃত্যু, রহস্যজনক মৃত্যু আর আত্মহত্যা- একটি মঙ্গলবারেই কক্সবাজার জেলায় ঝরে গেল আটটি প্রাণ। পৃথক এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে একাধিক পরিবারে।কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্টাফ কোয়ার্টার থেকে স্টোর ম্যানেজার সাইফুল ইসলাম সুমনের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত পৌনে বারোটার দিকে রুমমেট শামসুল আলম তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে সহকর্মীদের ডাকেন। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩ এ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় মারা গেছে চার বছরের শিশু আবু ওয়াইদা। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়িটি ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। গাড়িচালক ঘটনার পর পালিয়ে যান।উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মো. মিজানুর রহমান। চন্দনাইশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মিজানুর সড়কেই মারা যান। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল রাস্তা পার হওয়া কিশোর রকুমুল্লাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলচালক মোক্তার হোসেন (৪৮)। আহত কিশোর রকুমুল্লা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে কাজে যাওয়ার পথে সেতুর ওপর বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা গেছেন লবণশ্রমিক রমিজ উদ্দীন (৪৫)। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুরুল হক (৮০)। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।চকরিয়ার মালুমঘাট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। হাইওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।একদিনে এতগুলো প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা বলছেন, সড়কে বেপরোয়া যান চলাচল, নিরাপত্তা ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার অভাবে জেলায় অপমৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘একদিনে আটটি পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে- এটা শুধু সংখ্যা নয়, এটা আটটি পরিবারের অপূরণীয় ক্ষতি। একটি জেলায় একদিনে আটজনের অপমৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। সড়কে বেপরোয়া যান চলাচল রোধে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর ভূমিকা দরকার। যে চালকেরা দুর্ঘটনার পর পালিয়ে যাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। দায়মুক্তির সংস্কৃতি বন্ধ না হলে এই মৃত্যুর মিছিল থামবে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে Read more

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই
গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই

গ্রিনল্যান্ডে ভেনেজুয়েলার মতো ‘রাতারাতি দখলের’ পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আবারও প্রমাণ করলেন—মানুষের পাশে থাকা তাঁর রাজনৈতিক Read more

লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা
লৌহজংয়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই ফার্মেসিকে জরিমানা করেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন