ঢাকার নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) ওই এলাকায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।তাকে হাসপাতালে নিয়ে আসা মো. জুয়েল জানান, ওই ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এরপর চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। তার শরীরে পাঁচটা গুলির চিহ্ন রয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
একজন গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৬০ সালেই Read more

আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট
আগামী ৫ দিন থাকতে পারে কুয়াশা ও শীতের দাপট

আগামী ৫ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মধ্যরাত Read more

ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

ঈদুল আজহার ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ বুধবার সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব Read more

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম Read more

মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির
মেসির গোলেও শেষ রক্ষা হয়নি মায়ামির

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলেও শেষ রক্ষা হয়নি ইন্টার মায়ামির। কাপ প্লে অফের প্রথম রাউন্ডের দ্বিতীয় Read more

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১
রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলা, নিহত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে ক্ষমতাসীন সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরও ৬৮ জন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন