এশিয়ার মিত্র— বিশেষ করে সাংহাই কো-অপারেশন (এসসিও) ভুক্ত দেশগুলোর সঙ্গে ইরান নিজেদের আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম ভাগ করতে চায় বলে জানিয়েছেন ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রেজা তালেই-নিক।ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে ইরান। এ সময়টায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকেও টার্গেট করেছে তারা। এরসঙ্গে যুদ্ধবিমানসহ যুক্তরাষ্ট্রের অসংখ্য ড্রোন ভূপাতিত করেছে তেহরান।এশিয়ার দেশগুলোকে সামরিক সরঞ্জাম দেওয়ার আগ্রহের কথা আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক সম্মেলনে বলেছেন ইরানি উপপ্রতিরক্ষামন্ত্রী।তিনি কিরগিজস্তানের রাজধানীতে সাংহাই কো-অপারেশন ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে এ ব্যাপারে বলেন, “এই জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আমরা মার্কিনিদের পরাজিত করার অভিজ্ঞতার বিষয়টি ভাগ করে নিতে প্রস্তুত আছি।”সম্প্রতি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় রাশিয়া ও বেলারুশ উভয় দেশ জানায় তারা ইরানের পাশে থাকবে।গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায়। এরপরই তীব্র যুদ্ধ শুরু হয়। টানা ৪০ দিন হামলা পাল্টা হামলা চালায় একে-অপরের ওপর। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। যা গত ৮ এপ্রিল থেকে কার্যকর হয়। ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে তাদের অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি চলবে।সূত্র: রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান
খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান

প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা Read more

রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি

ইউক্রেন আগামী সপ্তাহে রাশিয়ার সঙ্গে নতুন করে শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। গত মাসে আলোচনা থেমে যাওয়ার পর পূর্ব ইউরোপের Read more

দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর
দেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ Read more

যশোরের শার্শার সাতমাইল হাটের পাশে গড়ে উঠেছে ৭০টি ‘গরুর হোটেল’
যশোরের শার্শার সাতমাইল হাটের পাশে গড়ে উঠেছে ৭০টি ‘গরুর হোটেল’

যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সাতমাইল গরুর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অভিনব ব্যবসায়িক উদ্যোগ। হাটে আসা Read more

ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান
ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় পৃথক দুটি স্থান থেকে Read more

ঘুষ কেলেঙ্কারিতে ১০৪ মৌসুমি শ্রমিক স্থায়ী, কেরু চিনিকলের ১০ কর্মকর্তার দণ্ড
ঘুষ কেলেঙ্কারিতে ১০৪ মৌসুমি শ্রমিক স্থায়ী, কেরু চিনিকলের ১০ কর্মকর্তার দণ্ড

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড চিনিকলে ১০৪ জন মৌসুমি শ্রমিক ও কর্মচারীকে স্থায়ীকরণে কর্তব্যে অবহেলা, অনিয়ম ও অসদাচরণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন