জামালপুরের বকশীগঞ্জে টয়লেটে গিয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সমাধান করতে গিয়ে বহিষ্কার হয়েছেন জিসান রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিস্কৃত পরীক্ষার্থীর নাম জিসান রহমান। বহিস্কৃত শিক্ষার্থী বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী। জানা গেছে, মঙ্গলবার বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎ টয়লেটে যান পরীক্ষার্থী জিসান রহমান। সে টয়লেটে মোবাইল ফোন ঘেঁটে প্রশ্ন পত্রে সমাধান লিখে নেন।দীর্ঘক্ষণ ওই পরীক্ষার্থী টয়লেট থেকে নিজ আসনে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে সিসি ক্যামেরায় তাঁর কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি কক্ষ পরিদর্শক পরীক্ষার কেন্দ্র সচিবকে অবগত করলে তাকে বহিস্কার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে অনিয়মের কোন সুযোগ নেই। অসদাচরণ ও নকলের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে রযেছি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর সহায়তা পেতে হালনাগাদ নম্বর প্রকাশ
ঢাকা ও আশপাশের এলাকায় সেনাবাহিনীর সহায়তা পেতে হালনাগাদ নম্বর প্রকাশ

ঢাকা ও আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিকটস্থ সেনা ক্যাম্পের সঙ্গে জনসাধারণের যোগাযোগ সহজ করতে হালনাগাদ যোগাযোগ Read more

কাশিমপুরে জনসংখ্যা-শিল্প বাড়লেও বাড়েনি পুলিশ, নতুন থানার দাবি
কাশিমপুরে জনসংখ্যা-শিল্প বাড়লেও বাড়েনি পুলিশ, নতুন থানার দাবি

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় দিন দিন বাড়ছে জনসংখ্যা ও শিল্পকারখানার সংখ্যা। তবে সেই তুলনায় বাড়েনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা। এরই Read more

জোড়া গোল করে শেষটা রাঙালেন মেসি
জোড়া গোল করে শেষটা রাঙালেন মেসি

ঠিক ২০ বছর আগে ২০০৫ সালে এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিটা গায়ে জড়িয়েছিলেন লিওনেল মেসি। আর এই একই স্টেডিয়ামে সম্ভবত জাতীয় Read more

বাহরাইনে পৌঁছে অনুশীলনে বাংলাদেশের যুবারা
বাহরাইনে পৌঁছে অনুশীলনে বাংলাদেশের যুবারা

বাহরাইনে পৌঁছে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় নিজেদের ঝালিয়ে নেয় কোচ সাইফুল Read more

হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস
হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। সে রাজপথের সাহসী সৈনিক। পাশাপাশি এ Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন