প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিন জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর ইকবালের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য দেন তিনি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী এ রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ওপর দাঁড়িয়ে আছে। এই সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে অভিন্ন মূল্যবোধ।তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই সার্বভৌম সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।ড. খলিলুর রহমান আরও বলেন, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজতর করতে সরকার ইতোমধ্যেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সম্প্রতি ভারত সফরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওই বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যাবসায়িক ভিসার প্রক্রিয়া পুনরায় স্বাভাবিক করার বিষয়ে জোরালো আহ্বান জানানো হয়েছে। এ আলোচনার পরিপ্রেক্ষিতে দ্রুতই ভিসা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান
দীর্ঘস্থায়ী কাশিতে ঘরোয়া সমাধান

দেশে দীর্ঘদিনের কাশির সমস্যায় ভুগছেন অনেকেই। সারাজীবন কাশির ওষুধ খেয়ে যাওয়া যেমন কষ্টকর, তেমনি তা শরীরের জন্যও সবসময় ভালো নয়। Read more

বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ
বরিশালে ‘ডোপ টেস্টে’ জেলা পুলিশের তিন সদস্যের পজিটিভ

সরকারি চাকরিতে মাদকাসক্ত প্রবেশ বন্ধে কঠোর অবস্থানে এবার নেমেছে সরকার। তারই ধারাবাহিতার অংশ হিবেসে পুলিশ বাহিনীকে মাদকমুক্ত পুলিশ বাহিনী গড়ার Read more

রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার
রিজার্ভ গত অর্থবছরের চেয়ে বেড়েছে ৬.৪১ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত অর্থবছরের (২০২৪-২০২৫) চেয়ে ৬ দশমিক ৪১ বিলিয়ন ডলার Read more

লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ
লালমনিরহাটে এক সপ্তাহ ধরে নিখোঁজ মিরাজ

এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি হাফিজিয়া মাদরাসা পড়ুয়া ছাত্র মিরাজ বাবুর (১৪)। নিখোঁজ মিরাজ বাবু লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার Read more

বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার
বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার

যশোরের বেনাপোল সীমান্তথেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশী পিস্তলসহ সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শুক্রবার (২ মে) Read more

অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা
অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা

বাংলা দ্বিতীয়পত্র দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষামন্ত্রী ঢাকা বা বাইরের বিভিন্ন জেলায় আকস্মিক কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন