কিশোরগঞ্জের তাড়াইলে পূর্ব শত্রুতার জেরে গত সপ্তাহখানিক আগে আশরাফুল হেকিম দিদার নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত আশরাফুল হেকিম দিদার উপজেলার দিগদাইড় ইউনিয়নের কল্লা দক্ষিণ নগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম মিয়ার ছেলে ও করিমগঞ্জ উপজেলার বালিখলা নৌ-ঘাটে টুরিস্ট পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ১ নভেম্বর তিনি অবসরে যান।ঘটনার এক সপ্তাহ পার হলেও প্রতিপক্ষের ক্রমাগত হুমকি ও ভয়ে মামলা করতে পারছে না ভুক্তভোগী পরিবারটি। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের এই পরিবারের।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্ত পিয়াস, শামীম ও নুরুল ইসলামসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে দিদারের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা দিদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত করিমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর এক সপ্তাহ অতিবাহিত হলেও অপরাধীদের ভয়ে এখনো থানায় মামলা করতে পারেনি পরিবারটি। হামলাকারীরা প্রভাবশালী হওয়ায় এবং প্রতিনিয়ত হুমকি দিয়ে আসায় তারা ঘরের বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।কান্নাজড়িত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম বলেন, “আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তারা কুপিয়ে জখম করেছে। আজ সাত দিন হয়ে গেল, কিন্তু আমরা ভয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে পারিনি। সারাক্ষণ আতঙ্কে থাকি, কখন আবার হামলা চালায়। আমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার সন্তানের ওপর এই নৃশংস হামলার সুষ্ঠু বিচার এবং আমাদের জীবনের নিরাপত্তা চাই।”আহত অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আশরাফুল হেকিম দিদার বলেন, “বাড়িতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলাম, তার ছেলে পিয়াস ও শামিমসহ প্রায় ১৫-২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা আমাকে ও আমার পরিবারের কয়েকজন নারীকেও লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি আঘাত করে জখম করে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার বিচার ও প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী
কবি নজরুল কলেজে ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে পোস্টার প্রদর্শনী

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে রক্তাক্ত জুলাইয়ের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে রক্তাক্ত জুলাই স্মরণে পোস্টার প্রদর্শনী। Read more

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে মরক্কো। সোমবার চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দারুণ লড়াইয়ে জয় Read more

১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা
১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস Read more

বিগত সরকারের সময় শিক্ষার্থীরা না লিখেও পাশ করেছে: শিক্ষামন্ত্রী
বিগত সরকারের সময় শিক্ষার্থীরা না লিখেও পাশ করেছে: শিক্ষামন্ত্রী

বিগত সরকারের সময় হয়েছে কি খাতায় লিখলেও পাশ করেছে এবং কি খাতায় না লিখেও শিক্ষার্থীরা পাশ করেছে। তবে আমাদের সরকারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন