আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে মরক্কো। সোমবার চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দারুণ লড়াইয়ে জয় তুলে নেয় আফ্রিকার এই উদীয়মান দলটি।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে মরক্কোর তরুণ ফুটবলাররা। ১২তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ইয়াসির জাবিরি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন একই খেলোয়াড়, ২৯তম মিনিটে ওথমান মামার নিখুঁত পাস থেকে গোলটি করেন তিনি।দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ তৈরি করলেও মরক্কোর রক্ষণভাগ ও গোলরক্ষক দুর্দান্ত ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ইতিহাস রচনা করে ‘অ্যাটলাস কাবস’ নামে পরিচিত মরক্কোর এই অনূর্ধ্ব–২০ দল।এর আগে সেমিফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল মরক্কো।অন্যদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নবমবারের মতো ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু মরক্কোর তরুণদের কাছে হেরে নিজেদের সপ্তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নদের।এই জয়ে মরক্কো ২০০৯ সালের পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল। সর্বশেষ আফ্রিকার কোনো দল হিসেবে ঘানা সেই কীর্তি গড়েছিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে ফ্রান্সকে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়।পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে উপস্থিত ছিল মরক্কোর হাজার হাজার সমর্থক। পতাকা উড়িয়ে, গান গেয়ে ও চিৎকারে তারা দলকে উৎসাহ জুগিয়েছেন। প্রায় দুই দশক পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে এসে মরক্কো প্রথম প্রচেষ্টাতেই শিরোপা জিতে লিখেছে স্বর্ণাক্ষরে নাম।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে: জয়শঙ্কর

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ Read more

মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব
মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি আরব

অমুসলিম বিদেশি বাসিন্দাদের অ্যালকোহল কেনার অনুমতি দিয়ে মদ বিক্রির বিধিনিষেধ আরও শিথিল করেছে সৌদি আরব। শুধু আয়ের প্রমাণপত্র দেখিয়ে রিয়াদের Read more

২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি
২২ বছর পর খালাস পেল হবিগঞ্জ শিবিরের সাবেক সভাপতি

দৈনিক জনকণ্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন কর্তৃক দায়েরকৃত হত্যা চেষ্টা মামলা দীর্ঘ ২২ বছর পর বেকসুর Read more

ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস
ইসরায়েলি জিম্মি মুক্তি ও গাজা যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা Read more

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রচন্ড বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত
কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে প্রচন্ড বন্দুকযুদ্ধে ১ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন