নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার সময় চাল-পানি খেয়ে ৮ জন কৃষি শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) আড়াই টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, চলনবিল এলাকায় ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকরা দুপুরের বিরতিতে জমির মালিকের দেওয়া চাল ও পানি পান করেন। এর কিছুক্ষণ পরই একে একে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৮ জন শ্রমিক। তাদের মধ্যে বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতার লক্ষণ দেখা দিলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।অসুস্থ শ্রমিকরা হলেন, মোঃ আনোয়ার (৩০), মোঃ আজাদ (৪০), মোঃ রমিজুল (৩৮), মোঃ ইয়াসিন (২৫), মোঃ ইউসুফ (২৬), মোঃ হাসেম (৪০), মোঃ মনির (২৫) ও আবু বক্কর ছিদ্দিক (২৬)। তাদের সকলের বাড়ি গাড়াবাড়ি গ্রামে।শ্রমিক আবু বক্কর সিদ্দিক বলেন, ধান কাটার সময় পিপাসা লাগলে মালিকের বাড়ি থেকে চাল আর পানি খেতে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরই আমরা অসুস্থ হয়ে পড়ি। পরে আমাদের হাসপাতালে নেওয়া হয়।বর্তমানে অসুস্থ শ্রমিকরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এবিষয়ে জমির মালিক আব্বাস আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি, তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কলটি রিসিভ করেন নাই।সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি খাবারে বিষক্রিয়ার ঘটনা বলে মনে হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, অধিকাংশই এখন শঙ্কামুক্ত।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খাবারে কীভাবে বিষাক্ত পদার্থ মিশলো তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ
লোহাগাড়ায় বিক্রির সময় পচা মাংস জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্রির সময় ২০ কেজি বাসি ও পচা মাংস জব্দ করা হয়েছে এবং সেগুলো কেরোসিন দিয়ে ধ্বংস করে দেওয়া Read more

হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার
হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার

পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে হাতি অন্যতম। এ প্রাণী রক্ষায় এবার মাঠে নেমেছে বনবিভাগ। হাতিকে বিরক্ত না করা ও হত্যা রোধে Read more

সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা সড়ক মেরামত
সালথায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ভাঙা সড়ক মেরামত

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে সড়ক মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে গট্টি ইউনিয়ন জামায়াতে Read more

আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা
আল আকসা মসজিদ নিয়ে ইসরাইলের ভয়ংকর পরিকল্পনা

আল আকসা মসজিদের ভেতরে ইসরাইলের ইহুদিরা দলবদ্ধভাবে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে এবং তাদের পতাকাও ওড়াচ্ছে। মুসলিমদের অন্যতম পবিত্র স্থান Read more

আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, তরুণীর মৃত্যু
আগ্রাবাদে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, তরুণীর মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বারেক বিল্ডিং সংলগ্ন গোসাইল ডাঙ্গা অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু Read more

বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার
বান্দরবানে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বান্দরবান পৌরসভার কানাপাড়া এলাকা থেকে রমেসিং তঞ্চগ্যা (২৮) ও বৃষ্টি মার্মা (৪) নামে মা-মেয়ের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন