সরকারী আইনগত সহায়তা কার্যক্রমের জনসচেতনতামূলক প্রচার ও প্রসারের লক্ষে প্রতি বছরের মতো এবার‌ও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপিত হয়েছে। চৌকি আদালত লিগাল এইড বিশেষ কমিটি এসব কর্মসূচির আয়োজন করে।সকাল সাড়ে দশটায় বেলুন ও পায়রা অবমুক্ত করে দিবসটি উদ্বোধন করেন শাহজাদপুর চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন, সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম। এরপর শাহজাদপুর চৌকি আদালত প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চক্ষু হাসপাতালের সামনে দিয়ে কাঁচা বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রবীন্দ্র কাচারী বাড়ির সামনে দিয়ে আদালত চত্বরে এসে শেষ হয়।র‍্যালি শেষে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী ভবন কক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দীন এর সভাপতিত্বে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতি তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য সরকার বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। ২০১৩ সাল থেকে বাংলাদেশে প্রতিবছর ২৮ এ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়ে আসছে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির সদস্যসচিব ও সিনিয়র সিভিল জজ মোঃ শানু আকন্দ। তিনি তার বক্তব্যে দিবসটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।আলোচনা সভায় আরো বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। এছাড়া বক্তব্য দেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর চৌকি আদালত আইনজীবী সমিতির আহবায়ক মোঃ আফতাব উদ্দিন, অতিরিক্ত পিপি কে এম রায়হান উদ্দিন, সহকারী পিপি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আইনজীবী একেএম মতিয়ার রহমান, আইনজীবী আনোয়ার হোসেন, সহকারী পিপি ফরিদা আক্তার জাহান ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবী আব্দুল মালেক সরকার।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক
ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগ, চেয়ারম্যানসহ ইউপি সচিব আটক

ভিজিএফ চাল বিতরণে আর্থিক লেনদেনের অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউপি Read more

ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার
ভূঞাপুরে যুবলীগ নেতা পাকের আলী গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা নাশকতা মামলায় ভূঞাপুর উপজেলা যুবলীগের নেতা পাকের আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া যুবলীগ নেতা পাকের Read more

লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের
লালপুরে গোখরার কামড়ে প্রাণ গেল যুবকের

নাটোরের লালপুরে গোখরার কামড়ে মিঠন চন্দ্র প্রামানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় উপজেলার আড়বাব ইউনিয়নের Read more

দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তিন নেতা গ্রেপ্তার
দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তিন নেতা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগের পদধারী তিন নেতাকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা Read more

লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী
লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন (ইউনিফিল) জানিয়েছে, তারা রবিবার একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেটি দেশটির দক্ষিণে টহলরত তাদের Read more

নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ
নানা বাড়ি যাওয়া হল না আপনের, সড়কে ঝরল প্রাণ

যশোরের শার্শায় মোটরসাইকেলের সাথে আলমসাধুর সামনাসামনি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনাটি ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন