নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তানজিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, জনপ্রতিনিধি, পুলিশ ও গণমাধ্যমকে জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। পরে বিষয়টি খতিয়ে দেখে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।সুবর্ণচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছিল বজ্রপাতে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ভুল তথ্য দেওয়া হয়েছিল।তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএনওর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইউএনওর সঙ্গে সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫ Read more

চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ
চিন্ময় দাসের জামিন শুনানি হচ্ছে না আজ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর ইন্তেকালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা Read more

নবীজি (সা.) সাগরের যে মাছ খেয়েছেন
নবীজি (সা.) সাগরের যে মাছ খেয়েছেন

আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাছ খেতেন এবং পছন্দ করতেন। জন্মভূমি মক্কা মরুভূমি ও পাহাড়ঘেরা হলেও আরবের Read more

দেশে স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা
দেশে স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে নারীরা

আজ ১৭ মে, বিশ্ব টেলিযোগাযোগ দিবস। দিবসটি উপলক্ষে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) ২০২৫ সালের প্রতিবেদন প্রকাশ করেছে। Read more

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের রূপরেখা দরকার: নুরু
গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের রূপরেখা দরকার: নুরু

গণহত্যার বিচারের পাশাপাশি নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা দরকার বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু।শুক্রবার (২ মে) সকালে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন