গাইবান্ধার গোবিন্দগঞ্জে সকালে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুবৃর্ত্তরা। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষকরা। নির্যাতিতা উপজেলার একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী।গতকাল সন্ধ্যায় রাস্তার পাশ থেকে অজ্ঞান অবস্থায় মেয়েটিকে পরে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা গুরতর দেখে উন্নত চিকিৎসার জন্য মেয়েটিকে বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতলে রেফার্ট করে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার সরকার আজ সকাল ১১টার দিকে সময়ের কণ্ঠস্বরকে জানান, এ ব্যাপারে এখনও থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।এদিকে এ ধরণের একটি ন্যাক্কার জনক ঘটনার বিচার দাবী করেছে নির্যাতিতা ছাত্রীর স্বজন ও  এলাকাবাসী।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
১৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৫ জেলায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে এসব এলাকার নদীবন্দরগুলোকে নৌ হুঁশিয়ারি সংকেত Read more

যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ
যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ

যশোরে ১১ বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার তালতলা Read more

সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
সার্ভিস লাইনে লিকেজ, রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ এলাকায় একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভালভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এর ফলে উত্তরা, Read more

বর্তমান সরকারের উদ্যোগে হামের টিকা পৌঁছেছে: প্রতিমন্ত্রী টুকু
বর্তমান সরকারের উদ্যোগে হামের টিকা পৌঁছেছে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন