মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল এবং সঠিক সময়ে টিকা আনার ব্যবস্থা করেনি।সোমবার (২০ এপ্রিল) সকালে টাঙ্গাইল শহরস্হ পৌর উদ্যানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা এই টিকার ব্যবস্থা করেছে।এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের দায়িত্বহীনতার কারণে জনগণ ঝুঁকির মধ্যে পড়েছিল। এ ধরনের অবহেলার জন্য তিনি তাদের নিন্দা জানান।তবে বর্তমান সরকারের উদ্যোগে ইতোমধ্যে সারা দেশে হামের টিকা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মানুষের জীবনে স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি অত্যন্ত উদ্বেগজনক।তাই সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যের বিষয়ে কোনো ধরনের অবহেলা না করার পাশাপাশি আগামী দিনে স্বাস্থ্য সচেতনতা আরও বাড়াতে সকলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির, জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. এএফএম মাহবুবুল আলম মঞ্জু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ঢাকাস্থ Read more

রামেকে হাম উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০
রামেকে হাম উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় হাম উপসর্গে নতুন করে রোগী ভর্তি হয়েছে ১০ জন শিশু। এদিন হাম Read more

ক্ষমতায় থেকে ডিজিটাল সিস্টেম করলে আদালতে আসা লাগতো না: ইনুকে বিচারক
ক্ষমতায় থেকে ডিজিটাল সিস্টেম করলে আদালতে আসা লাগতো না: ইনুকে বিচারক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (২৭ Read more

ধামইরহাটে গরু বোঝাই ভটভটি ‍উল্টে নিহত-২ আহত ৪
ধামইরহাটে গরু বোঝাই ভটভটি ‍উল্টে নিহত-২ আহত ৪

নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে চালকসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল Read more

নিয়োগ দেবে সিপিজিসিবিএল, বেতন ১ লাখ ৭৫ হাজার
নিয়োগ দেবে সিপিজিসিবিএল, বেতন ১ লাখ ৭৫ হাজার

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (সিপিজিসিবিএল) ‘ম্যানেজিং ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ জুন পর্যন্ত আবেদন Read more

রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় কোনও ফলাফল আসবে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যেতে হবে, তবে সেটা জোর করে নয়। নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের পরই তারা ফিরে যাবে। তবে মায়ানমারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন