হরমুজ প্রণালি কখনোই আর আগের অবস্থানে ফিরে যাবে না বলে সতর্ক করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানি বাহিনী তাদের অপারেশনাল প্রস্তুতি চূড়ান্ত করছে বলেও জানিয়েছে তারা।রোববার (৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী কমান্ড জানায়, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বিদেশি আধিপত্যের যুগ এখন নিশ্চিতভাবেই শেষ। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এমন এক নতুন বাস্তবতা তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহিঃশক্তিগুলো আর ইরানের সমুদ্রসীমায় প্রভাব বিস্তার করতে পারবে না।আইআরজিসি নৌবাহিনী জোর দিয়ে বলেছে, ‘হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরে যাবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট (ইসরায়েল) শাসনের জন্য। একই সঙ্গে সার্বভৌমত্ব এবং পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষায় যেকোনো অস্থিতিশীলতামূলক হস্তক্ষেপ রুখে দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।বিবৃতিতে আরও জানানো হয়, ইরানের শীর্ষ কর্মকর্তাদের ঘোষিত সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো–পারস্য উপসাগরে একটি নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তোলা, যেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা উপকূলবর্তী দেশগুলো নিজেরাই নিশ্চিত করবে।এই প্রস্তুতির অংশ হিসেবে নৌবাহিনীর তৎপরতা বৃদ্ধি, উন্নত নজরদারি ব্যবস্থা এবং সমন্বিত কুইক রিঅ্যাকশন সক্ষমতা গড়ে তোলা হয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য ইরানের আঞ্চলিক জলসীমা সুরক্ষা নিশ্চিত করে প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন নিরবচ্ছিন্ন রাখা।ইরানি সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি এই নতুন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার বা পুনরায় সামরিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে ইরানের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে দ্রুত, কার্যকরী এবং শক্তিশালী জবাব দেয়া হবে।সূত্র: প্রেস টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী
কোনো চাঁদাবাজ-সন্ত্রাসী বিএনপির সদস্য হতে পারবেন না: রিজভী

কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মানুষের মধ্যে ভীতি সঞ্চারকারী, সমাজের মানুষ যাদের আতঙ্ক মনে করা হয় তারা বিএনপির সদস্য হতে পারবেন Read more

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে Read more

ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু
ইটনায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে Read more

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত Read more

অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত
অবশেষে প্রাথমিকের শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত

দশম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কেন্দ্রীয় শহীদ Read more

সমাবেশ স্থল থেকে বর্জ্য অপসারণ করছে ঢাকা উত্তর বিএনপি
সমাবেশ স্থল থেকে বর্জ্য অপসারণ করছে ঢাকা উত্তর বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিটের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অনুষ্ঠিত জনসমাবেশে সৃষ্ট বর্জ্য অপসারণ করছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন