নারায়ণগঞ্জের আকাশে হঠাৎ দেখা মিলেছে উল্কাপিণ্ডসদৃশ আগুনের একটি গোলার। দ্রুতগতিতে নিচে নেমে আসা রহস্যময় এই বস্তুটিকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক বিস্ময় ও কৌতূহল সৃষ্টি হয়েছে। এটি আসলেই উল্কাপিণ্ড নাকি অন্য কিছু, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন এলাকা থেকে আগুনের এই গোলাটি আকাশে প্রথম দেখা যায়। এ সময় কেউ একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, হঠাৎ আকাশ থেকে দ্রুতগতিতে সাপের মতো এঁকেবেঁকে নিচে নেমে আসছে আগুনের একটি গোলা। এর পেছন থেকে অনবরত কালো ধোঁয়া বের হচ্ছিল। আগুনের গোলাটি কিছুটা নিচে নেমে এলে এর পাশেই আকাশে একটি ঘুড়ি উড়তে দেখা যায়। তবে আকাশ থেকে অনেকটা নিচে নেমে আসার পর হঠাৎ করেই আগুনের গোলাটি নিভে যায় এবং ধোঁয়াও অদৃশ্য হয়ে যায়। ভিডিওটি ভালোভাবে খেয়াল করলে বোঝা যায়, আগুনের গোলার সামনের অংশে লাইটের মতো কিছু একটা জ্বলছিল। ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে উল্কাপিণ্ড বলে মন্তব্য করছেন। আবার কারও কারও মতে, এটি ফ্লেয়ার গান থেকে ছোড়া কোনো গোলা হতে পারে। রহস্যময় এই আগুনের গোলা নিয়ে সবার মধ্যে বিস্ময় সৃষ্টি হলেও বস্তুটি আসলে কী, তা কেউই নিশ্চিত করে বলতে পারছেন না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ দফা দাবি আদায়ে আমরণ অনশনে ববি’র ৭ শিক্ষার্থী
৩ দফা দাবি আদায়ে আমরণ অনশনে ববি’র ৭ শিক্ষার্থী

অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের Read more

নিকলীতে খাল খননের নামে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ
নিকলীতে খাল খননের নামে কৃষকের জমি দখলের চেষ্টার অভিযোগ

কিশোরগঞ্জের নিকলীতে ব্যক্তিমালিকানাধীন জমিকে খালের জায়গা দাবি করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। বাধা দেওয়ায় কৃষকদের নানাভাবে Read more

বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা
বগুড়ার শেরপুর পৌরসভার প্রায় ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার শেরপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আধুনিক, পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েই ওই বাজেটটি Read more

স্টারলিংক ডিভাইসগুলো বাজেয়াপ্ত করছে ইরান
স্টারলিংক ডিভাইসগুলো বাজেয়াপ্ত করছে ইরান

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তারা।মঙ্গলবার (১৭ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে Read more

বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি
বাঘায় জানালার গ্রিল ভেঙে ফাঁকা বাড়িতে চুরি

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের অমরপুর গ্রামে সোমবার দিবারাতে (১৬ জুন) চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। ফাঁকা বাড়িতে জানালার গ্রিল কেটে Read more

এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়া প্রসঙ্গে প্রসেনজিৎ
এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়া প্রসঙ্গে প্রসেনজিৎ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয় ও গ্ল্যামারে সমার্থক। বড়পর্দায় তার মুগ্ধকর উপস্থিতির পাশাপাশি বাস্তবজীবনেও তিনি এক স্বতন্ত্র স্টাইল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন