সাম্প্রতিক কালে প্রতি বছর যুক্তরাজ্যে ৪ লাখ ৩ হাজারেরও বেশি মানুষের দেহে ক্যানসার শনাক্ত হচ্ছে। এ হিসেবে প্রতিদিন দেশটিতে ক্যানসা আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন কমপক্ষে ১ হাজার ১০০ জন এবং প্রতি ৮০ সেকেন্ডে দেশটিতে একজন করে ক্যানসার রোগী বাড়ছে।যুক্তরাজ্যের ক্যানসার গবেষণা কেন্দ্র ক্যানসার রিসার্চ ইউকে (সিআরইউকে) গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে এসব তথ্য। প্রতিবেদনে বাৎসরিক ক্যানসার আক্রান্তের এই সংখ্যাকে ‘রেকর্ড’ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, অতীত কখনও যুক্তরাষ্ট্রে এক বছরে বা এক দিনে এত সংখ্যক ক্যানসার রোগীর শনাক্ত হওয়ার তথ্য নেই।সিআরইউকে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি কারণে যুক্তরাজ্যে বাড়ছে ক্যানসার রোগীর সংখ্যা— প্রথমত, গড় আয় বৃদ্ধি এবং ক্রমবর্ধমান জনসংখ্যা; দ্বিতীয়ত, সাধারণ জনগণ পর্যায়ে স্থুলতার হার বৃদ্ধি এবং তৃতীয়ত— ধূমপান।শুধুমাত্র ধূমপানের কারণে যুক্তরাজ্যে প্রতি বছর ৫৭ হাজার ৭০০ জন ক্যানসারে আক্রান্ত হন বলে উল্লেখ করা হয়েছে সিআরইউকের প্রতিবেদনে।অবশ্য উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে ক্যানসার থেকে সেরে ওঠা রোগীদের সংখ্যাও কম নয়। বর্তমানে যেসব ক্যানসার রোগী চিকিৎসার কোর্স শেষ করছেন, তাদের মধ্যে অন্তত অর্ধেক চিকিৎসার পরও আরও কমপক্ষে ১০ বছর আয়ু পাচ্ছেন।প্রতিবেদনে বলা হয়েছে, ক্যানসারের প্রতিরোধযোগ্য ঝুঁকিগুলোর সমাধান এবং ক্যানসার টেস্ট বা স্ক্রিনিং কর্মসূচির বিস্তার এবং ক্যানসার ধরা পড়ার সঙ্গে সঙ্গে যত শিগগির সম্ভব চিকিসকের শরণাপন্ন হলে ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।“সুনির্দিষ্ট পরিকল্পনা ক্যানসারের এই বাড়-বাড়ন্ত থেকে আমাদের মুক্তি দিতে পারে; তবে শুধু পরিকল্পনা করে বসে থাকলে হবে না, তা বাস্তবায়নও করতে হবে”, এএফপিকে বলেছেন সিআরইউকে-এর শীর্ষ নির্বাহী মাইকেল মিশেল।সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ১২ দিন পেট্রোল সংকটে ফুলবাড়ী, চরম ভোগান্তিতে বাইকাররা
টানা ১২ দিন পেট্রোল সংকটে ফুলবাড়ী, চরম ভোগান্তিতে বাইকাররা

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় টানা ১২ দিন ধরে পেট্রোল সংকট চলায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেলচালকরা। জ্বালানি সংকটের কারণে নিত্যনৈমিত্তিক কাজ ব্যাহত Read more

হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার
হবিগঞ্জে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

হবিগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ পুকুর থেকে আবুল মনসুর (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২২ জুন) দিবাগত Read more

অজ্ঞান পার্টির ফাঁদে গরু ব্যবসায়ী, গেল তিন লাখ টাকা
অজ্ঞান পার্টির ফাঁদে গরু ব্যবসায়ী, গেল তিন লাখ টাকা

খাগড়াছড়ির রামগড়ের এক গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে Read more

বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম
বর্ষসেরা ফুটবলার হলেন জুড বেলিংহ্যাম

গত মৌসুমে ছিলেন দারুণ ছন্দে ছিলেন ইংলিশ ফুটবলার জুড বেলিংহ্যাম। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার Read more

ইরানে আক্রমণে ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা ফ্রান্সের
ইরানে আক্রমণে ইসরায়েলকে অস্ত্র না দেওয়ার ঘোষণা ফ্রান্সের

ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছে ফ্রান্স। বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে Read more

ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?
ম্যানচেস্টার ইউনাইটেডের এমন দশার দায় কার?

ইংল্যান্ডের চতুর্থ স্তরের ক্লাব গ্রিমসবি টাউনের কাছে ট্রাইব্রেকারে হেরে কারাবাও লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন