ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক আধিপত্য এবার বড় ধরনের চ্যালেঞ্জের মুখে। তাকে ক্ষমতাচ্যুত করতে জোট বেঁধেছেন দেশটির দুই হেভিওয়েট রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী—সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়াইর লাপিদ। ডানন্থি ও মধ্যপন্থিদের এ ‘সুপার কোয়ালিশন’ গঠনের ঘোষণা চলতি বছরের শেষ নাগাদ অনুষ্ঠেয় নির্বাচনে নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে।বিশ্লেষকরা এ জোটকে হাঙ্গেরির সেই জোটের সঙ্গে তুলনা করছেন, যা কট্টরপন্থি ভিক্টর অরবানকে ক্ষমতা থেকে সরিয়েছিল। বেনেটের দল ‘বেনেট ২০২৬’ এবং লাপিদের মধ্যপন্থী দল ‘ইয়েশ আতিদ’ একীভূত হয়ে নতুন এ জোট গঠন করেছে।রাজনৈতিক এ নাটকীয় মোড় এমন এক সময়ে এল যখন নেতানিয়াহু তার প্রস্টেট থেকে একটি ম্যালিগন্যান্ট টিউমার অপসারণের খবর প্রকাশ করেছেন। এ অসুস্থতার খবর প্রকাশের সময় এবং বিস্তারিত তথ্যের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা আসন্ন নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে।গত রোববার এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ জানান, ‘আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা আজ এক হয়েছি। ইসরাইল রাষ্ট্রের বর্তমান গতিপথ পরিবর্তন করা এখন সময়ের দাবি’।তার পাশেই দাঁড়িয়ে বেনেট ঘোষণা করেন, তাদের নতুন দলের নাম হবে ‘টুগেদার’ (একত্রে) এবং তিনি নিজেই এ দলের নেতৃত্ব দেবেন। বেনেট বলেন, ‘দীর্ঘ ৩০ বছর পর এখন নেতানিয়াহুকে বিদায় জানিয়ে ইসরাইলের জন্য নতুন এক অধ্যায় শুরু করার সময় এসেছে’। বেনেট সাবেক সেনাপ্রধান এবং ‘ইয়াশার’ পার্টির নেতা গাদি আইজেনকোটকেও এ জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জনমত জরিপ বলছে, এই তিন নেতা এক হলে তা নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) বৃহত্তম শক্তিতে পরিণত হবে। আইজেনকোট আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার ঘোষণা না দিলেও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।সম্প্রতি ইসরাইলি সংবাদপত্র ‘মারিভ’-এর এক জরিপে দেখা গেছে, বেনেটের দল একাই নেতানিয়াহুর লিকুদ পার্টির সমান ২৪টি আসন পেতে পারে। পাশাপাশি আইজেনকোটের ১২টি এবং লাপিদের ৭টি আসন যুক্ত হলে তা নেতানিয়াহুর জন্য অপরাজিত থাকা অসম্ভব করে তুলবে।তবে ইসরাইলের জোট রাজনীতির মারপ্যাঁচে বেনেটের জন্য ঝুঁকিও আছে। লাপিদের মতো মধ্যপন্থির সঙ্গে হাত মেলালে বেনেট তার কট্টর লিকুদপন্থি সমর্থকদের একাংশকে হারাতে পারেন।এর আগে ২০২১ সালেও এই দুই নেতা জোট বেঁধে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন। কিন্তু আদর্শিক ভিন্নতা এবং ফিলিস্তিন ইস্যুসহ নানা কোন্দলে সেই সরকার মাত্র ১৮ মাস টিকে ছিল। সেই জোটে প্রথমবারের মতো ইসরাইলের আরব সংখ্যালঘুদের দল ‘ইউনাইটেড আরব লিস্ট’ (ইউএএল) অন্তর্ভুক্ত ছিল। তবে এবার বেনেট স্পষ্ট করেছেন যে, তিনি আর আরব দলগুলোর সঙ্গে কোনো জোট করবেন না এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য কোনো ভূমি ছেড়ে দেবেন না।ইসরাইলের ইতিহাসে দীর্ঘতম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু ২০২২ সালের নির্বাচনে জিতে দেশটির ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার গঠন করেন। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর তার ‘নিরাপত্তা নিশ্চিত করার’ ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।নেতানিয়াহু অবশ্য দমে যাওয়ার পাত্র নন। রোববারই তিনি ২০২১ সালের সেই বিতর্কিত জোটের একটি ছবি পোস্ট করে খোঁচা দিয়ে লিখেছেন, ‘তারা আগেও এটি করেছিল, আবারও করবে’।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান-জনপ্রিয়তা নষ্ট করা যাবে না’
‘অপপ্রচার চালিয়ে বিএনপির সম্মান-জনপ্রিয়তা নষ্ট করা যাবে না’

পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ মাসুম বগা জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন, ‘একটি বিশেষ সংগঠন রয়েছে যারা বৈষম্যবিরোধী Read more

ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস
কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে যাত্রীবাহি মাইক্রোবাস

পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমরে মুচরে গেছে থেমে থাকা যাত্রীবাহি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসে থাকা নারী-পুরুষ ও শিশুসহ আটজন যাত্রী Read more

ইলন মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া!
ইলন মাস্ককে আশ্রয় দেবে রাশিয়া!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের সম্পর্কের অবনতির কথা এখন প্রকাশ্য। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছে Read more

রঙিন মাছে স্বপ্ন বুনছেন রাজশাহীর প্রতীক হাসান
রঙিন মাছে স্বপ্ন বুনছেন রাজশাহীর প্রতীক হাসান

ছোট্ট একটা প্লাস্টিক ট্যাংকে সাতার কাটছে লাল, নীল, সোনালি রঙের ছোট ছোট গাপ্পি আর মলি মাছ। পাশে সাজানো আরও কিছু Read more

অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে
অবশেষে বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি খুঁজে পাচ্ছে ‘নতুন মেসি’কে

‘নতুন মেসি’ লামিনে ইয়ামালই হতে যাচ্ছেন বার্সার নতুন নাম্বার টেন। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এই স্প্যানিশ তারকার গায়েই উঠতে যাচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন