ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেছেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে ।খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।’জেনারেল আসাদি অভিযোগ করেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’তিনি বলেন, মার্কিন নেতাদের ‘দাদাগিরি’ আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো ‘সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন’। ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ—বিশেষ করে তেল—নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’তিনি আরও বলেন, ‘ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’ এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে Read more

মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর
মেট্রোরেলের টিকিটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

মেট্রোরেল যাত্রীদের জন্য ভাড়ার ব্যয় সাশ্রয়ী রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা Read more

টেকনাফে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন, সাংবাদিকসহ আটক ৬
টেকনাফে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন, সাংবাদিকসহ আটক ৬

কক্সবাজারের টেকনাফে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Read more

সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান
সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান

দীর্ঘ ৩ দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের অগুণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের কর্মী গ্রেফতার
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের কর্মী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের Read more

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার
সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাতো ভাই গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বৈষম্যবিরোধী মামলার আসামি আওয়ামী লীগ নেতা ডা. খন্দকার রাহাত হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (২২ মে) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন