লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা দুই হাজার ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।রোববার (২৬ এপ্রিল) সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও শুরু করেছে দেশটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত মোট দুই হাজার ৫০৯ জন নিহত এবং সাত হাজার ৭৫৫ জন আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ এপ্রিল প্রথমবারের মতো ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।এদিকে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসে উচ্চপর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
যশোরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা
বকেয়া ভাড়ার কারণে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট সিলগালা

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা এলাকায় যমুনা সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত একটি রিসোর্ট বকেয়া ভাড়ার কারণে সিলগালা করেছে প্রশাসন।বৃহস্পতিবার Read more

কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ
কুমার নদের ওপর সেতু না থাকায় ভোগান্তি প্রায় তিন লাখ মানুষ

ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলার সীমান্তবর্তী বল্লভদী ইউনিয়নের কামারদিয়া বাজার এলাকায় কুমার নদের ওপর সেতু না থাকায় যুগ যুগ ধরে চরম ভোগান্তি Read more

ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের Read more

ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, ক্লিনিক বন্ধের দাবি
ভুল চিকিৎসায় নবজাতক ও প্রসূতির মৃত্যু, ক্লিনিক বন্ধের দাবি

বারবার ভূল চিকিৎসাসহ অপারেশন থিয়েটারে নবজাতক ও প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চিকিৎসকের শাস্তিসহ ক্লিনিকটি বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন