প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর জেলা সফরে যাচ্ছেন আজ সোমবার (২৭ এপ্রিল)। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।যশোর জেলা বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরের ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভার প্রস্তুতি নেয়া হচ্ছে। সফরকালে তিনি বহুল প্রতীক্ষিত যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত শার্শা উপজেলার উলশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন।প্রেস উইং সূত্রে জানা যায়, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই স্থানে আয়োজিত পথসভা বা সুধী সমাবেশেও যোগ দেবেন। শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই যশোরে প্রথম সফর।প্রসঙ্গত, যশোর মেডিকেল কলেজ স্থাপন করা হয় ২০১১ সালে। ১৫ বছরেও হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। বর্তমানে শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার জন্য পাঁচ কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে যেতে হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম
বিডিআর হত্যাকাণ্ড: জবানবন্দি দিলেন ‘পলাতক’ নানক ও মির্জা আজম

দেশজুড়ে ব্যাপক আলোচিত পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ড তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) Read more

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় বাকৃবির শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক Read more

প্রধানমন্ত্রীর লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী
প্রধানমন্ত্রীর লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কথা ধৈর্য ধরে শুনছেন, তিনি কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন Read more

কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন
কক্সবাজারে ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ম্যালেরিয়া, প্রাণ হারিয়েছে ৬ জন

কক্সবাজার জেলায় স্বাস্থ্য সংকট আরও গভীর হচ্ছে। ডেঙ্গুর প্রকোপ যখন প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই ম্যালেরিয়ায় মৃত্যুর মিছিল শঙ্কার নতুন মাত্রা Read more

ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ
ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন, নতুন হাইকমিশনার নিয়োগ

ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম Read more

কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি
কে এই শাহ, যাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় নেপালের জেন জি

জেন-জিদের ব্যাপক বিক্ষোভের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগের পর নেপালে নতুন প্রধানমন্ত্রীর খোঁজ চলছে। এরমধ্যে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন