বাংলাদেশের ইতিহাসে গুমের সূচনা করেছে আওয়ামী লীগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের এমন কেউ নেই যে বড় ধরনের লুটপাট করেনি।সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরউ’তে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে। সবার সাথে পরামর্শ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।সাংবাদিক ইউনিয়নগুলো ১৫ বছর ধরে পূর্বাচলের প্লট নিয়ে ব্যস্ত ছিল-এমন অভিযোগ তুলে তিনি বলেন, তাদের উচিত সাংবাদিকদের অধিকার নিয়ে আওয়াজ তোলা। কপিরাইট নিয়ম নিয়ে কথা বলতে হবে। ৩০ হাজারের নিচে বেতন হওয়া উচিত নয়। যারা পারবেন না তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিন। এ বিষয়গুলো নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর কথা বলা উচিত।প্রেস সচিব আরও বলেন, গত ১৫ বছরে শেয়ার বাজারে যে ভয়াবহ ডাকাতি হয়েছে তার কোনো বিচার হয়নি। এখন যেন শেয়ার বাজার ডাকাতের আখড়া না হয়। প্রতিটি বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হবে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ
৪১ হাজার ৬২৭ শিক্ষক নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদরাসা) এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এতে Read more

বগুড়ার সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার
বগুড়ার সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও বগুড়া-২ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ Read more

তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত
তালতলীতে ট্রাকটার উল্টে চালক নিহত

বরগুনার তালতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটার উল্টে মো. বেল্লাল পিয়াদা নামে এক চালাক নিহত হয়েছেন।বুধবার (০১ এপ্রিল) সকাল ১০ টার দিকে Read more

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়
ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী চিলির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে চিলিকে আতিথ্য দিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। Read more

নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
নান্দাইলে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ময়মনসিংহের নান্দাইলে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে গাঁজা পরিবহনের সময় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (০২ জুন) দুপুরে ময়মনসিংহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন