বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহাঙ্গীর ফকির (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো এক সময়ে উপজেলার মাঝেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জাহাঙ্গীর ফকির মাঝেরচর এলাকায় নিজের পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্পের সংযোগ স্থাপন করছিলেন। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে প্রতিবেশী মো. রিয়াজ ও মো. লাল মিয়া পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহত জাহাঙ্গীর ফকির উপজেলার বাইনচটকি এলাকার মৃত তাজেম আলী ফকিরের ছেলে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের অভিযোগ ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০
নরসিংদীতে প্রতিপক্ষের হামলায় নিহত ১, শিক্ষার্থীসহ আহত ১০

নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নাহিম মিয়া (১৪) নামে Read more

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

চোখের জরুরি চিকিৎসা নিতে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।সোমবার Read more

বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার
বিরামপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, যুবক গ্রেফতার

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক গ্রামে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামে এক Read more

মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
মুন্সিগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের সিরাজদিখানের মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা Read more

সোনার পর রুপার দামে নতুন রেকর্ড
সোনার পর রুপার দামে নতুন রেকর্ড

সোনার পর এবার দেশের বাজারে বেড়েছে রুপার দামও। ভরিতে ১ হাজার ২২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম Read more

রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল প্রায় সাড়ে ৭টার সময় রংপুর নগরীর আইডিয়াল মোড় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন