ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যকার আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে জরুরি চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টধারী যাত্রী এবং পশ্চিমবঙ্গের ভোটাররা ভারতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া পচনশীল পণ্য আমদানি-রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শিল্পা গৌরীসারিয়া স্বাক্ষরিত গত ২৪ এপ্রিলের এক পত্রে এই তথ্য জানা গেছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।জেলা ম্যাজিস্ট্রেটের ওই পত্রে উল্লেখ করা হয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা-২০২৩ এর ১৬৩ ধারা অনুযায়ী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ফলে উত্তর ২৪ পরগনার সব আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং প্রবেশ ও বাহির হওয়ার পথ বন্ধ থাকবে।নিষেধাজ্ঞাকালীন আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল সীমিত থাকলেও শুধুমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে (মেডিকেল ভিসা) বাংলাদেশ থেকে ভারতে গমন এবং ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তনকারী ভোটাররা যাতায়াত করতে পারবেন।বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নির্বাচনের কারণে টানা তিন দিন কোনো সাধারণ পণ্য আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় সব ধরনের পণ্যবাহী ট্রাক চলাচল শুরু হবে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সূত্রে তারা জানতে পেরেছেন যে যাতায়াত সীমিত করা হলেও যারা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তারা ভোট দেওয়ার জন্য ভারতে ফিরে যেতে পারবেন। তবে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক হতে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, ভারতে নির্বাচনের কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে। ভারত থেকে পচনশীল কোনো পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু
বান্দরবানে ধর্ষণের শিকার ১২ বছরের ম্রো শিশু

বান্দরবানের কুহালং ইউনিয়নের বাকীছড়া বটতলী মারমা পাড়ায় রাতের বেলায় কাকড়া খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ম্রো সম্প্রদায়ের এক শিশু। রবিবার Read more

কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন
কালকিনিতে জাতীয় গণহত্যা দিবস পালিত; লালপোল বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বলন

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহাসিক ‘লালপোল’ বধ্যভূমিতে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার Read more

লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
লক্ষ্মীপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

লক্ষ্মীপুর জেলার রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে পনেরো মাসের জান্নাতুল মিম নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেল Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার
মুস্তাফিজ মাঠে নামলে ভাঙচুরের হুমকি ভারতীয় ধর্মীয় নেতার

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। আসন্ন এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মাঠে Read more

শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় নেপালকে হারাল বাংলাদেশ

৭৬ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল বাংলাদেশ। পরের ১০ মিনিটে হুট করেই এলোমেলো হয়ে যায় সবকিছু। মাত্র ১০ মিনিটের মধ্যে ২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন