মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে নিখোঁজ অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির সন্ধানে সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে।রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানান।তিনি বলেন, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তদন্ত সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ ও ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে আসছে।কামরুল ইসলাম ভূঁইয়া জানান, এরই মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেট মরদেহ দ্রুত দেশে পাঠাতে স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। তবে ফ্লোরিডার টাম্পা থেকে দুবাই হয়ে মরদেহ পরিবহনে কিছু সীমাবদ্ধতা থাকায় বিকল্প রুট বিবেচনা করা হচ্ছে।অপরদিকে, নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আরও তথ্য সংগ্রহে দূতাবাস সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানান তিনি।তিনি আরও জানান, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মায়ামিতে কনস্যুলেট জেনারেল শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম আরও জানান, ঘটনায় যুক্তরাষ্ট্রের হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সংশ্লিষ্ট এক সন্দেহভাজন ব্যক্তিকে এরই মধ্যে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুটি প্রথম-শ্রেণির হত্যামামলা করা হয়েছে। তদন্ত চলমান থাকায় এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি, পরবর্তী পদক্ষেপে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সমন্বয়ের আশ্বাসও দেওয়া হয়েছে।বাংলাদেশ সরকার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু Read more

হৃৎপিণ্ড সুস্থ কীনা বুঝবেন যেভাবে
হৃৎপিণ্ড সুস্থ কীনা বুঝবেন যেভাবে

আমাদের শরীরে হৃৎপিণ্ড নীরবে, অবিরাম এবং বিরতিহীনভাবে কাজ করে। হৃৎপিণ্ডে সমস্যা হলে নানা ধরনের সংকেত দেয় শরীরে। আবার হৃৎপিণ্ড ভালোভাবে Read more

রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক
রংপুরে মহানবী (সা.)–কে কটূক্তির অভিযোগে যুবক আটক

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে শ্রী রঞ্জন রায় (১৯) Read more

বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩
বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের ‘সিলিকন ভ্যালি’, নিহত ৩

ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরু ভারী বৃষ্টিপাতের পর পানির নিচে তলিয়ে গেছে। মুষলধারে বৃষ্টিপাতে শহরটির রাস্তাঘাটে পানি Read more

নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী
নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল নগরবাসী

রাজধানীর বাজারে আবারও বেড়েছে সবজির দাম। চড়া রয়েছে মাছ ও চালের বাজারও। তবে ব্রয়লার মুরগির দামে স্থিতিশীলতা দেখা গেছে।শুক্রবার (৪ Read more

বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু
বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু

যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল রিসেলার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন