জামালপুরের মেলান্দহ উপজেলায় রান্নাঘরে কাজ করার সময় বজ্রপাতে মর্জিনা (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শেফালী (২৮) নামে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার কড়ইচড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে খোলা রান্নাঘরে কাজ করছিলেন মর্জিনা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি সরাসরি আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মর্জিনা ওই গ্রামের রাজিবের স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।একই সময়ে রাস্তা থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন পাশের বাড়ির হারুনের স্ত্রী শেফালী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতে ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী
মোহামেডানকে উড়িয়ে চ্যাম্পিয়ন আবাহনী

দুই জায়ান্ট আবাহনী এবং মোহামেডানের মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপার লড়াই জমে উঠেছিল। টুর্নামেন্টজুড়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মঙ্গলবারের (২৯ এপ্রিল) Read more

বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 
বেগম জিয়ার মৃত্যুতে ইবিতে নিয়োগ বোর্ড স্থগিত 

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিতব্য তিন বিভাগের প্রভাষক পদের নিয়োগ বোর্ড Read more

ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার

‎চট্টগ্রামের ফটিকছড়িতে আফরোজা আফরিন (২৭) ও আতকিয়া আয়েশা নামে (১৬) মাস বয়সী মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। Read more

পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের
পেজেশকিয়ানকে ট্রাম্পের সঙ্গে সংলাপের আহ্বান শেহবাজের

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবসানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ Read more

ইরান যুদ্ধ: প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত
ইরান যুদ্ধ: প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল কুয়েত। প্রায় দু’মাস পর গতকাল বৃহস্পতিবার আকাশীমা পুনরায় Read more

৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং
৫ আগস্ট সব পক্ষের উপস্থিতিতে হবে জুলাই ঘোষণাপত্র: প্রেস উইং

আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।শনিবার (২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন