দায়িত্বশীলভাবে কথা বলার আহ্বান জানিয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বর্তমান সরকার কোনো ‘আমি-ডামির সরকার’ নয়; এটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার। কাজেই হিসাব করে পথ চলা উচিৎ, কথায় কথায় বলে ফেলেন নিঃশেষ করে দেবেন, কাদেরকে? নিশ্চিহ্ন করে দেবেন, কাদেরকে?রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২১তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী টুকু বলেন, আমি কাউকে মোনাফেক বলছি না এই সংসদে। জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে। আইন পাস করার জন্যই জনগণ আমাদের এখানে পাঠিয়েছে। আইনের বিপক্ষে কথা বললে হবে? আইনের পক্ষে কথা বলতে আসুন, আইন নিয়ে কথা বলুন। উনারা বেলাইনেও চলতে চায়।বিরোধীদল আওয়ামী লীগের মতো আচরণ করছে মন্তব্য করে টুকু বলেন, জুলাই আন্দোলন নিয়ে কার কী ভূমিকা? আওয়ামী লীগ ৭১-এ মনে হয় আওয়ামী লীগই করেছে, আর কেউ যুদ্ধ করেনি, এই ধরনের আচরণ করেছে, ইদানীং ওই রোগ তাদের ভেতরে ঢুকছে। জুলাই আন্দোলন শুধু তারাই করেছে, আর কেউ করেনি।তিনি বলেন, আজকের এই সংসদ ঐক্যবদ্ধতার সংসদ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন যারা করেছেন, তারা এই সংসদে এসেছেন। কথায় কথায় বলেন আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ ঢুকে গেছে। এটা দুই মাসের সরকার, পাঁচ বছরের সরকার না। শুরুই করলাম না, তার আগেই এত অভিযোগ।টুকু আরও বলেন, এই দুই মাসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কী কী হয়েছে, সেই কথাগুলো কিন্তু একবারও বলেন না। এই দুই মাসে বিএনপি যে কাজ করেছে, যে কাজে হাত দিয়েছে, অন্য কোনো সরকার থাকলে সেই সাহস করত না।বিএনপির ইতিহাস প্রসঙ্গে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এরপর ৭৫-এর আন্দোলন থেকে শুরু করে তিনটি গণঅভ্যুত্থান হয়েছে, সবগুলোতেই নেতৃত্ব দিয়েছে বিএনপি।তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলনের মাধ্যমে বিএনপি এই অবস্থানে এসেছে। কাজেই আন্দোলনের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ হবে না। যারা আমি-ডামি নির্বাচন করে, জনগণ থেকে প্রত্যাখ্যাত, তাদের সঙ্গে বিএনপির তুলনা করেন, আমি তাদের কথাবার্তায় মিল খুঁজে পাই না। টুকু বলেন, আপনারা ১৯৯৬ সালে ভুল করেছিলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সুযোগ করে দিয়েছিলেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশের সকল নারী ভোটারের প্রতি, যারা বেহেস্তের প্রলোভন প্রত্যাখ্যান করে বিএনপিকে নির্বাচিত করেছেন।শেষে তিনি বলেন, আগামীদিনে কোনো আন্দোলন বা সংগ্রাম হলে তা হবে বাংলাদেশের মানুষের পক্ষে। হেরে যাবে রাজাকার, জিতে যাবে বাংলাদেশ ইনশাল্লাহ। কাজেই আসুন, ঐক্যবদ্ধভাবে এই সংসদকে জনগণের প্রত্যাশা অনুযায়ী বিবেককে সামনে রেখে কাজ করি। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৫ কোটি শিশু-কিশোর’
‘টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৫ কোটি শিশু-কিশোর’

আগামী ১২ অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এতে প্রায় ৫ কোটি শিশু-কিশোরের আওতায় আসবে বলে জানিয়েছেন প্রধান Read more

জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান
জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তান

নির্ভুল আঘাত হানার সক্ষমতা ও অভিযানগত প্রস্তুতি প্রদর্শনের অংশ হিসেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ থেকে উৎক্ষেপণযোগ্য জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা Read more

ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান
ইসরায়েল পরাজয়ের মুখে পড়লে যুদ্ধে নামব: উগান্ডার সেনাপ্রধান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে এক বিস্ফোরক মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা বাহিনীর প্রধান এবং Read more

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন শুরু, ইসিতে ১০ বুথ
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আবেদন শুরু, ইসিতে ১০ বুথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে আপিল কার্যক্রম। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭২৩ জনের Read more

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬

মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল Read more

নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা
নতুন ২ টিভির অনুমোদন, লাইসেন্স পেলেন যারা

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টেলিভিশনের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি এই দুটি প্রতিষ্ঠানের অনুমোদন দেয় তথ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন