গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকায় স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিরার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত স্বামী যোবায়ের হোসেন (২১) কে আটক করেছে পুলিশ।আটক যোবায়ের হোসেন কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে যোবায়ের তার স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত যোবায়ের হোসেনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে হতাশ রুনি
ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে হতাশ রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডে পরিবর্তনের আশায় রুবেন আমোরিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এখন তার কোচিং নিয়েই উঠছে প্রশ্ন। ক্লাবের অবস্থা দিন দিন Read more

ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে আর মাত্র কয়েকদিন। এর মধ্যে গুঞ্জন উঠেছিল বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন হতে পারে আয়ারল্যান্ডের। Read more

কালিয়াকৈরের শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা
কালিয়াকৈরের শেখ হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে আরও ২ হত্যা মামলা

জুলাই-আগস্ট মাসে গণহত্যায় সংশ্লিষ্টতা ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, Read more

পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ
পলাতক কর্মকর্তাদের ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনীতে অস্থিরতা দেখা দেয়। অনেক কর্মকর্তা, বিশেষ করে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা, Read more

বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০
বাঁশখালীতে সিএনজি অটোরিকশা চালকদের সঙ্গে সুন্নী জনতার সংঘর্ষ, আহত ২০

গাজীপুরে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে হত্যার প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামা'আত, ইসলামী ছাত্রসেনা ও ইসলামিক ফ্রন্ট ঘোষিত সড়ক Read more

নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি
নারায়ণগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ডিস ব্যবসায়ীর কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী নূর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন