রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন ৪ শিক্ষার্থী। অসুস্থরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন হোসেন। এদের মধ্যে জাহিদুল ইসলাম জয় ও মাহিদ ইসলাম ডক্টরস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে স্যালাইন দেওয়া হয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আমাদের জীবন গেল, আমরা এখান থেকে উঠব না। আমরা কোন আশ্বাসে বিশ্বাসী নই।এদিকে অনশনে সংগতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠন।উল্লেখ্য, গতকাল রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে  হাবিবুল্লাহ (১২) নামক  শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে Read more

জানা গেল কৃষি গুচ্ছে কোন কে‌ন্দ্রে উপ‌স্থি‌তি কত শতাংশ
জানা গেল কৃষি গুচ্ছে কোন কে‌ন্দ্রে উপ‌স্থি‌তি কত শতাংশ

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এই পরীক্ষা ৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্র এবং Read more

বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন
বাঘায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কলেজ শিক্ষার্থী ইয়ামিন

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোস্তাকিন আহমেদ ইয়ামিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী Read more

বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
বরগুনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর Read more

সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১
সিংড়ায় চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, আটক ১

নাটোরের সিংড়ায় চাঁদা না দেওয়ায় মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে শরিফুল ইসলাম নামে একজন কে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে Read more

দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ
দক্ষিণ চীন সাগরে তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ।জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন