‘আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায়’- জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ করেছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার রাতে বিবৃতিতে বলেছেন, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন। এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন; যা সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনক। তাঁর মত দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তাঁর এই বক্তব্য অতীতের মত দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেবার ইঙ্গিত বহন করে। গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, বিএনপি মহাসচিবের বক্তব্যে প্রমাণিত হচ্ছে, তারা বিরোধীদলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এ দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোন দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়, কেবল তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মত উস্কানিমূরক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় দেয়। অতীতে জামায়াতকে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। ভবিষ্যতে কেউ নির্মূলে ষড়যন্ত্র করলে জনগণ তাদেরকেও একইভাবে প্রত্যাখ্যান করবে।  এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা
হাসপাতালে ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ নির্দেশ দেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের Read more

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ রবিবার (১২ Read more

হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়
হতাশ করলো উদ্বোধনী জুটি, ধাক্কা সামল দিচ্ছেন শান্ত-হৃদয়

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতার ধারা কাটানোর লক্ষ্যে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ Read more

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া
খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব: খালেদা জিয়া

খুব শিগগির বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

ভোলায় পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার
ভোলায় পৃথক ঘটনায় দু’জনের মরদেহ উদ্ধার

ভোলায় পৃথক দুই ঘটনায় কাজল হোসেন (৫৭) ও নাছির (৪০) নামের দু'জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন