সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ‘সিলটি পাঞ্চায়িত’। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি শুরুতেই তাদের কর্মসূচি বাস্তবায়নে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ভাষাগত দাবিসহ বিভিন্ন বিষয়ে জনসভা করতে চাইলে পুলিশ শর্তসাপেক্ষে অনুমতির কথা জানায়। এর প্রতিবাদে তারা জনসভা স্থগিত করেন।লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ২০২২ সালে যাত্রা শুরু করা ‘সিলটি পাঞ্চায়িত’ এর অন্যতম দাবি সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। তিনি উল্লেখ করেন, বাংলা বাদে সিলেটের নিজস্ব বর্ণমালা (সিলটি নাগরী লিপি) আছে। বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মতো দেশের উদাহরণ টেনে তিনি সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় অফিসিয়াল বা রাষ্ট্রভাষা করার দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘সিলটি পাঞ্চায়িত’ কোনো নিষিদ্ধ সংগঠন নয়। ১৮ এপ্রিল জনসভার অনুমতি না দিয়ে পুলিশ তাদের সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। বর্তমান সরকার তাদের এই ন্যায্য দাবি মেনে না নিলে তারা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এ বিষয়ে আবেদন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজ রীহান জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার
লামায় ৫ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা নারীসহ ৪ জন গ্রেফতার

বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত Read more

চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ
চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের শক্ত দাবিদার হিসেবে মাঠে আছেন ডাকসুর সাবেক সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা Read more

নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ
নাগরপুর কলেজ মসজিদ সংলগ্ন এলাকায় ময়লার ভাগাড়, শিক্ষার্থী ও মুসল্লিদের উদ্বেগ

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার কিছু অসচেতন মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছেন। বিশেষ করে Read more

স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?
স্বর্ণের দামে ফের রেকর্ড, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম Read more

মোস্তারির ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি
মোস্তারির ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর জয়ের আশায় আজ হট ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে Read more

তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে
তরুণ-তরুণীকে হেনস্থা, অনলাইন গ্রুপের ১০ সদস্য পুলিশ হেফাজতে

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে তরুণ-তরুণীর ওপর চড়াও হয়ে তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে হেনস্তাকারী অনলাইন গ্রুপের দশজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন