বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট-এর ছবি বিনা অনুমতিতে ব্যবহারের অভিযোগ উঠেছে পাকিস্তানের একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অভিনেত্রীর বিভিন্ন লুকের সঙ্গে নিজেদের ব্র্যান্ডের পোশাক সংযুক্ত করে প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে।সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির মাধ্যমে আলিয়ার আসল ছবিগুলো সম্পাদনা করে এমনভাবে উপস্থাপন করছে, যাতে মনে হয় তিনি তাদের ব্র্যান্ডের পোশাক পরেছেন।এ ঘটনায় ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে ব্যক্তিগত গোপনীয়তা ও মেধাস্বত্ব লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।এ বিষয়ে এখনো আলিয়া ভাট বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বিনোদন অঙ্গনে।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে
বাউফলে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বিপাকে

জ্বালানি তেলের তীব্র সংকটে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা চরম বিপাকে পড়েছেন। টানা কয়েক দিন ধরে পেট্রোল ও Read more

জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে Read more

স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!
স্কুলের শেষ কর্মদিবসেই চিরবিদায় নিলেন শিক্ষক!

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাকরি জীবনের শেষ কর্মদিবসেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মো. ফজলুল করিম (৬০) নামে এক শিক্ষক। বিদ্যালয়ের ওয়াশ Read more

ঢাকায় জাতিসংঘের কার্যালয় বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের
ঢাকায় জাতিসংঘের কার্যালয় বাতিলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি বাতিলের জন্য অন্তবর্তীকালীন সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।রবিবার (১০ Read more

ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
ভোলায় ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

ভোলার চরফ্যাশনে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে, যার আনুমানিক Read more

খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!
খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!

চট্টগ্রামের বোয়ালখালীতে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান (৭) নামে এ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৩ জানুয়ারি) নগরের একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন