চুয়াডাঙ্গার দামুড়হুদায় মৌমাছির কামড়ে আনিছুর রহমান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল আটটার দিকে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু গাইনের ছেলে।  স্থানীয়রা জানান, সকালে ব্যটারিচালিত পাখিভ্যান নিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। এসময় দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌছুলে মৌমাছির দল তাকে আক্রমণ করে। এসময় মৌমাছির কামড়ে সে মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। কর্তৃব্যরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান বলেন, সকালে মৌমাছির কামড়ে আহত আনিছুর রহমানকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসেন। এসময় তাকে পরিক্ষা নিরীক্ষা করে প্রথমিক চিকিৎসা দেয়া হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়৷ দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ Read more

ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন
ঈদে মাংস খাবেন কতটুকু, হজমে সমস্যা হলে যা করবেন

কোরবানির ঈদ মানেই খাবার টেবিলে বাহারি পদের গরুর মাংসের ছড়াছড়ি। কোরবানি ঈদে প্রায় সময় আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতে থাকে। Read more

মুন্সিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
মুন্সিগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন Read more

ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তানে যাওয়ার ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে শান্তি চুক্তি হলে সেই চুক্তি স্বাক্ষরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) Read more

নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট
নতুন দল নিবন্ধনে মাঠপর্যায়ে ইসির তদন্ত দল, সময়সীমা ৩১ আগস্ট

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পূর্ণাঙ্গ তদন্তের জন্য ২২টি দলকে মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব দলের জেলা ও উপজেলা Read more

চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার
চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল রাঙামাটি জেলার লংগদু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন