ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলের হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে তিনজন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এ ছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুজন প্রাণ হারান।গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়, যাতে তারা হস্তক্ষেপ করে বেসামরিক এলাকায় নিরাপত্তা ফিরিয়ে আনতে কাজ করা স্থানীয় পুলিশ বাহিনীর ওপর দখলদার ইসরাইলের  হামলা বন্ধ করে।মন্ত্রণালয় জানায়, খান ইউনিসের হামলাটি ঘটে তখন, যখন নিরাপত্তা বাহিনী একটি সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করছিল।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বেসামরিক পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলার বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা আসলে ইসরাইলি দখলদার শক্তির সঙ্গে পরোক্ষ সহযোগিতার শামিল, যা তাদের আরও অপরাধে উৎসাহিত করছে।’তারা আরও জোর দিয়ে বলে, ‘গাজার পুলিশ বাহিনী জনগণের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। তাদের লক্ষ্যবস্তু করা বা হত্যা করার কোনো বৈধতা নেই।’মন্ত্রণালয়ের দাবি, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার পুলিশ সদস্যদের হত্যা করছে এবং একই সঙ্গে দখলকৃত এই অঞ্চলে অপরাধী চক্রগুলোর সঙ্গে আঁতাত করছে।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরাইলের আগ্রাসনের সময় নিয়মিতভাবে ত্রাণবাহী কাফেলা নিরাপদ রাখতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।  ফলে ত্রাণ লুটপাট বেড়ে যায় এবং অঞ্চলটির খাদ্যসংকট আরও তীব্র হয়ে ওঠে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর
শীতের দাপট অব্যাহত, কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর

উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস ও কমতে থাকা তাপমাত্রার কারণে জেলার স্বাভাবিক জনজীবন Read more

নওগাঁয় বর্ণিল আয়োজনে বর্ষবরণ
নওগাঁয় বর্ণিল আয়োজনে বর্ষবরণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় নওগাঁয় নতুন বছরকে বরণ করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাসে চলছে বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠান।আজ মঙ্গলবার (১৪ Read more

লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের
লিফট আতঙ্ক পিছু ছাড়ছেনা হাবিপ্রবি শিক্ষার্থীদের

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ড. খুদরত-ই-খুদা অ্যাকাডেমিক ভবনের লিফটগুলো যেন শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদ। দুই দিন Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার Read more

যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
যশোরে বাওড়ের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউখালী বাওড়ের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা Read more

পটিয়ায় বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পটিয়ায় বিশেষ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম বাবলু বড়ুয়া (৩৫)। তিনি পটিয়া উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন