বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির পুলক বলেছেন, বাংলাদেশের তেল সেভেন সিস্টার্সে যাবে। সে তেল আসবে মংলা থেকে। এরপর পাইপের মাধ্যমে আসামে যাবে। সেখান থেকে নাগাল্যান্ড ও মিজোরামসহ বিভিন্ন দেশে যাবে। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতে পারলো না, যে পাঁচটি জাহাজে তেল আসছে এটা আমার দেশের জন্য না ওদের (ভারত) জন্য। যদি পাঁচ জাহাজে তেল আসে তাহলে আমার এতো লম্বা লাইন কেন। এটাতো সত্যি কথা যে তেল নাই। এ বিষয়টি কারো সন্দেহ আছে।শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় নওগাঁ শহরের একটি হোটেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলার আয়োজনে পেশাজীবী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্যারিস্টার এ.এস.এম শাহরিয়ার কবির বলেন, যদি তেল দেশে থেকে থাকে তাহলে সরবরাহ (সাপ্লাই) নাই। তাহলে সরবরাহ দিচ্ছে না কেন। কোন সরকার কি চায়, তেল এভাবে বন্ধ রেখে জনরোষের মধ্যে পড়তে। চায়, যদি কারো দাসত্ব মেনে নিতে চায়। ভারত আপনার সামনে একটি বয়ান দিয়ে আসছে। সেই বয়ান হচ্ছে- আওয়ামী লীগ ভাল ছিলো। আওয়ামী লীগ ভাল থাকলে দুইমাসের মধ্যে বিএনপি কি কি কাজ করলো যে মানুষ বলা শুরু করলো ‘আওয়ামী লীগ ভাল ছিলো’।দুই মাসের প্রথম কাজ হচ্ছে- যে ভোট চুরি করেছে তাকে আপনে মেজোরিটি দিলেন। মেজোরিটি দেওয়ার পেছেনে একটি কারণ আছে। কি সেই কারণ। প্রথম কথা পৃথিবীর কোথাও কেউ দেখেছেন- যে প্রধানমন্ত্রী বসে থাকে, আর পাশে একজন মন্ত্রী বসে থাকে। তার কথামতো মন্ত্রী সব কথা বলে।তিনি বলেন, গুম কমিশন আইন, গুম, খুন ও আয়না ঘর এটাই ছিলো শেখ হাসিনার একমাত্র অস্ত্র। তবে বিএনপি বলছে গুম-খুন চাইনা।প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে ব্যারিস্টার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম যদি ডাক দেয় ৫০ লাখ লোক ঢাকায় আসেন। আপনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) নাই পুলিশ ও নাই বিডিআর। আবার আপনার ছাত্রদল তারাও ভাড়াটিয়া। আপনে ক্ষমতায় এক মুহুর্ত থাকতে পারবেন না।আমার আমিরের সফর যদি আপন দূর্বলতা ভাবেন তাহলে ক্ষতি আপনার, আমার না। কারণ আল্লাহ এই জমিনকে প্রস্তুত করেছে বলেই আপনে চুরি করে ক্ষমতায় আসতে হয়েছে। তবে আমরা চাইনা তিনি (প্রধানমন্ত্রী) পড়ে গিয়ে আওয়ামী লীগ পুণর্বাসিত হোক। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবো। তবে ধৈর্যের একটা সীমা আছে।যদি গুপ্ত বলা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডে ১৭ বছর ছিলেন। তিনি যদি গুপ্ত না হয়, অর্থ্যাৎ তিনি যদি প্রকাশ হয়, তাহলে আমরাও প্রকাশ। আর তিনি যদি গুপ্ত হয়, তাহলে আমরাও গুপ্ত। আর হিকমত দিয়ে চলা, এটা যদি গুপ্ত বলা হয় তাহলে এর চেয়ে প্রতারণা ওই জুলাই সনদের মতো আর কিছু নাই। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ সদর উপজেলা শাখা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- নওগাঁ-২(পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ও জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকীব, নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজসহ অন্যরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার
কালিয়াকৈরে হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৯ মে) Read more

ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি
ঢাকার মিরপুরে আশ্রয় নেওয়া ভারতের সাকিনা বেগমকে যেভাবে খুঁজে পেল বিবিসি

মাস চারেক আগে আসামে গ্রামের বাড়ি থেকে পুলিশ ডেকে নিয়ে যায় সাকিনা বেগমকে। হঠাৎই তাকে খুঁজে পাওয়া যায় ঢাকায়। আবার Read more

লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে
লাইভ-অ্যাকশনে ‘মোয়ানা’-তে মাউই চরিত্রে ‘দ্য রক’, এবার টাক নয় লম্বা চুলে

ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হতে যাওয়া লাইভ-অ্যাকশন 'মোয়ানা' (২০২৬) ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। Read more

আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতি নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
আলফাডাঙ্গায় বাজার বণিক সমিতি নির্বাচন: ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চারটি পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন Read more

কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলের মরদেহ উদ্ধার
কুয়াকাটা সৈকতে ভেসে আসা জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে নজরুল ইসলাম (৬০) নামের এক জেলের লাশ ভেসে এসেছে। আজ শুক্রবার (১ আগস্ট) সকালে স্থানীয়রা সৈকতে প্রথমে Read more

১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
১৩ বছর পর ঢাকার পথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) সকালে ঢাকার উদ্দেশে দেশত্যাগ করেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন