ডিজনির বহুল জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র অবলম্বনে নির্মিত হতে যাওয়া লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’ (২০২৬) ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই সিনেমায় পলিনেশিয়ান পৌরাণিক চরিত্র মাউই হিসেবে ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন হলিউড তারকা ডোয়েইন ‘দ্য রক’ জনসন।চিরচেনা টাক মাথার ইমেজ ভেঙে এবার তাকে দেখা যাবে কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুল, শক্তপোক্ত দেহ এবং ট্যাটুতে আচ্ছাদিত এক নতুন অবতারে। চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে তিনি ব্যবহার করেছেন প্রায় ৪০ পাউন্ড ওজনের কৃত্রিম অঙ্গ (বডি প্রোস্থেটিক্স) ও কৃত্রিম চুল, যা তার লুককে একেবারে বদলে দিয়েছে।ডোয়েইন জনসন জানিয়েছেন, এই ভারী প্রোস্থেটিক্স ও কৃত্রিম চুল ব্যবহারের কারণে শুটিংয়ের সময় তাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে চলাফেরা, অ্যাকশন দৃশ্য এবং স্বাভাবিক অভিনয় বজায় রাখা ছিল কঠিন। তবে তিনি এটিকে তার ক্যারিয়ারের একটি নতুন ও ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা হিসেবে দেখছেন।উল্লেখ্য, অ্যানিমেশন সংস্করণেও মাউই চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন ডোয়েইন জনসন, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবার সেই চরিত্রেই তাকে সরাসরি পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।অন্যদিকে, সিনেমার মূল চরিত্র মোয়ানায় অভিনয় করছেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্যাথরিন লাগাইয়া, যিনি এই চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নতুনভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।সবকিছু ঠিক থাকলে ‘মোয়ানা’ লাইভ-অ্যাকশন সিনেমাটি আগামী ১০ জুলাই, ২০২৬ সালে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টিসহ ভারি বর্ষণের পূর্বাভাস

বৃষ্টিপাতের প্রবণতা কমে বেড়েছে তীব্র গরমের দাপট। সর্বত্রই গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া Read more

যশোরে ১ হাজার ২৯৩ স্কুলের ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট
যশোরে ১ হাজার ২৯৩ স্কুলের ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট

যশোরে ১ হাজার ২৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। ফলে এনালগ পদ্ধতিতে শিক্ষার্থীদের খাতায় হাজিরা Read more

বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি
বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের ঐক্যের ভিত্তিকে অস্বীকার করা হয়েছে: জোনায়েদ সাকি

মুজিবনগর সরকারের ঘোষিত অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি Read more

‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন Read more

খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন ৫ মে
খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরছেন ৫ মে

চার মাসের চিকিৎসা ও বিশ্রাম শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসা ও Read more

পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার
পোশাকবিধি নিয়ে গভর্নরের ক্ষোভ, সিদ্ধান্ত প্রত্যাহার

কর্মীদের পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। আজ বৃহস্পতিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন