সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে একজন এবং রাত ৮টার দিকে আরও দুই শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা হলেন, আরিফ (১০ মাস), তৌফিক (৫ মাস) ও হুমায়রা (৯ মাস)। এতে করে সিলেটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিষয়টি নিশ্চিত করেছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, সুনামগঞ্জের বাসিন্দা তৌফিক হাম, ব্রঙ্কোনিউমোনিয়া ও হার্ট ফেইলিউর নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। একই রাতে হুমায়রা নামের ৯ মাস বয়সী শিশুটির মৃত্যু হয়। এর আগে সকালে ১০ মাস বয়সী আরিফ মৃত্যুবরণ করে। সে হাম ও ব্রঙ্কোনিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল বলে জানা গেছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি হাম উপসর্গে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে এবং অনেকেই জটিল অবস্থায় হাসপাতালে আসায় মৃত্যুঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনা ও বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেপ্তার ২
সেনা ও বিমানবাহিনীর তথ্য পাকিস্তানে পাচার, গ্রেপ্তার ২

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের সেনা ও বিমানবাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির Read more

বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি
বাংলাদেশে অনেক কাজ করতে চাই : সুস্মিতা চ্যাটার্জি

কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এবারই তার ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে। ঈদে মুক্তি পাওয়া 'রাক্ষস' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন Read more

অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি জসিম
অতিরিক্ত মাদক সেবনের কারণে শিকল বন্দি  জসিম

ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাদকে আসক্ত হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে শিকল বন্ধি হয়ে দিন কাটাচ্ছে উপজেলার খিদিরপুর গ্রামের চৌধুরী বাড়ির জসিম মিয়া Read more

ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ডিউটিরত অবস্থায় রূপণ দে নামে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ Read more

নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের
নামিদামি শপিংমল নয় ফুটপাতেই ভরসা নিম্ন আয়ের মানুষের

ঈদ মানেই যেন নতুন পোশাকের আনন্দ। সারা বছর না হলেও ঈদে সবাই চায় নতুন জামা-জুতা। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত Read more

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের কারাদণ্ড

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) এ রায় দেন দেশটির সর্বোচ্চ এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন