বাড়ির আঙিনায় সাজানো টবে বিভিন্ন জাতের গাছের সাথে বেড়ে উঠছিল ১৩টি গাঁজা গাছ। দেখতে যেন সাধারণ গাছপালা কিন্তু সেই টবের ভেতরেই গড়ে উঠেছিল একটি গোপন গাঁজার বাগান। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের একটি বাড়িতে এমনই এক চাঞ্চল্যকর গাজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীর (৩০) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে টবে রোপিত ১৩টি গাঁজা গাছ। ঘরে থাকা প্রায় ৫০০ গ্রাম গাঁজা এবং বিক্রির ১৩শ’ টাকা উদ্ধার করেছেন। একই অভিযানে মাদক ব্যবসায়ী শামীম রাঢ়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের সফিজুল রাঢ়ীর ছেলে।শুক্রবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত শামীম রাঢ়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা
যুদ্ধ চললে হরমুজ প্রণালি স্থিতিশীল হবে না, চীনের সতর্কতা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধ চলমান থাকলে ‘হরমুজ প্রণালি’ কখনোই স্থিতিশীল হবে না বলে সতর্ক করেছে চীন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) Read more

অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু
অবকাশ শেষে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে আজ রবিবার (১৯ এপ্রিল) সকাল নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির Read more

ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?
ইরানের নতুন সামরিক কমান্ডার কারা?

ইরাক-ইরান যুদ্ধের পর গেলো শুক্রবার সকালে সবচেয়ে মারাত্মক বিদেশী আক্রমণের শিকার হয়েছে ইরান। ইসরায়েলের চালানো ওই হামলায় ইরানের শীর্ষ কয়েকজন Read more

এবার যুবাদের পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড
এবার যুবাদের পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান উড

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই মারকাটারি ব্যাটিং, চার-ছক্কার ঝড় আর রানের বন্যা। দর্শকরাও এই ফরম্যাটে ছক্কা-চারের উৎসব দেখতেই গ্যালারিতে ভিড় করেন। তবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন