সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধরের বিরুদ্ধে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে অর্থ আদান প্রদানের যোগসূত্র ও নির্মাণ কাজে কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপ-রেজিস্ট্রার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজে সরবরাহকারী এবং ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে তার বিরুদ্ধে অর্থ আদান-প্রদানের যোগসূত্র এবং বিভিন্ন নির্মাণ কাজের জন্য কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া এই অভিযোগের একটি অডিও বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা আছে। বিজ্ঞপ্তিতে, আগামী তিন (০৩) কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উপ- সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধর বলেন, ‘যে ব্যক্তি যত ভালো কাজ করবে তার ততই সমালোচনা হবে। আমার প্রতি মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রতিহিংসায় হেয় প্রতিপন্ন করার জন্য দুর্নীতির অভিযোগ করা হয়েছে।’কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রমাণ সাপেক্ষে তদন্ত করে বিশ্ববিদ্যালয় থেকে বিতারিত করতে হবে। ডা. জাফরুল্লাহ এর প্রতিষ্ঠানে  দুর্নীতিগ্রস্ত মানুষ থাকলে তার লক্ষ্য পথভ্রষ্ট হবে।’বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কারণ দর্শানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ঈদে ঘুরতে গিয়ে নড়াইলের মিনি কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ঈদে চাচির সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে (স্থানীয়ভাবে পরিচিত "মিনি কক্সবাজার") ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার Read more

জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন
জলজ জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনায় মানববন্ধন

জলজ জীববৈচিত্র্যকে রক্ষায় চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা Read more

কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে
কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হতে পারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে হতে পারে। তবে বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে Read more

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে আবারও দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও নির্বাচন কমিশন ও বোর্ড Read more

সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা
সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন, পাশাপাশি মসজিদ-মন্দিরে চলছে নামাজ ও পূজা

একই আঙিনায় মসজিদ ও মন্দির। প্রায় চার দশক ধরে মিলেমিশে চলছে মুসলিম সম্প্রদায়ের ইবাদত আর হিন্দু সম্প্রদায়ের উপাসনা। সময়মতো হচ্ছে Read more

আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ
আলফাডাঙ্গায় দুর্গাপূজায় ডিজে পার্টি-আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডিজে পার্টি ও আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন