ঈদে চাচির সঙ্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে (স্থানীয়ভাবে পরিচিত “মিনি কক্সবাজার”) ঘুরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর তাসমিয়া (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মধুমতি নদী থেকে বড়দিয়া নৌ-পুলিশ শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহত তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে শিশুটি নিখোঁজ হয়।নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে গত ২৬ মার্চ তাসমিয়া তার চাচি রেশমার বাবার বাড়ি (নানা বাড়ি) লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসে। ওই দিন চাচি রেশমা ও পরিবারের সদস্যদের সঙ্গে সে পাংখারচরে মধুমতি নদীতে জেগে ওঠা বালুচরে স্থানীয়ভাবে “মিনি কক্সবাজার” নামে পরিচিত এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে পরিবারের অগোচরে নদীতে নিখোঁজ হয় তাসমিনা। পরে স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালালেও তাসমিনাকে খুঁজে পেতে ব্যর্থ হয়।নিখোঁজের দুই দিন পর শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে ডিগ্রিরচর এলাকার কালা চৌকিদারের বাড়ির সামনে নদীতে তাসমিনার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহটি উদ্ধার করে।লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, “গত বৃহস্পতিবার মধুমতি নদীতে একটি মেয়ে নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে মেয়েটি নিখোঁজের সঠিক তথ্য না দেওয়ার কারণে খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসেনি। আমরা স্থানীয়দের নিয়ে নদীতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি।”বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’
‘তফসিল ঘোষণার পর রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে’

আগামী জাতীয় নির্বানের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোরভাবে দমন করা হবে Read more

সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব
সাকিবের আ.লীগে যোগদান ঠিক হয়নি: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের আইকন হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মতো একটি স্বৈরাচারী গুম-খুনের দলে যাওয়া Read more

টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া ফিফা উইন্ডো শেষ করে আজ মাঠে ফিরছে ইউরোপীয়ান ক্লাব Read more

বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার
বড়াইগ্রামে ভুয়া সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক এজাহার

নাটোরের বড়াইগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। চাঁদা আদায়ের সময় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর পরিকল্পিত Read more

উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার
উচ্ছেদের পর পাহাড়ের নিচে ঠাঁই, ধস আতঙ্কে ১৭০ পরিবার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন শিল্পকারখানার কারণে উচ্ছেদ হয়ে বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে আশ্রয় নেয় প্রায় ১৭০টি পরিবার। দীর্ঘ দেড় যুগেরও Read more

১২ কি.মি হেঁটে ত্রাণ পেয়ে নিরাপত্তারক্ষীর হাতে চুমু, এর পরই ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু
১২ কি.মি হেঁটে ত্রাণ পেয়ে নিরাপত্তারক্ষীর হাতে চুমু, এর পরই  ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু

খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন