নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শিক্ষকদের আগে মানসিকতার পরিবর্তন আনতে হবে। শিক্ষকরা কোনো দলের নেতা নন। আপনারা যদি রাজনীতি করেন তাহলে শিক্ষকতা ছেড়ে দিন।আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, গত ১৫ বছরে অনেকের নৈতিকতা ও বিবেকের অবক্ষয় হয়েছে। নানা প্রভাবশালী ব্যক্তির মন রক্ষা করতে গিয়ে পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এখন সময় এসেছে আইনকে প্রাধান্য দেওয়ার। কোনো ব্যক্তি যতই শক্তিশালী হোক, আইনের ঊর্ধ্বে নয়। আমরা আইনকে সম্মান করবো এবং আইনি কাঠামোর মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হবে।তিনি আরও বলেন, নিজেদের শক্ত অবস্থান তৈরি করুন। বিদ্যালয়ে এমন পরিবেশ গড়ে তুলুন, যেখানে কোনো অপ্রাসঙ্গিক প্রভাব প্রবেশ করতে না পারে। যারা আইনকে সহযোগিতা করবে, তাদের পাশে আমরা থাকব। আর যারা সচেতন হবে না, তাদের জন্য আইন রয়েছে। সভায় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন প্রমুখ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার
লোহাগাড়ায় অরক্ষিত রেলক্রসিং, প্রতিদিনই ঝুঁকিপূর্ণ পারাপার

‘এই গেইটে কোন গেইট ম্যান নেই। পথচারী ও সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে পারাপার করিবেন, যে কোন দুর্ঘটনার জন্য রেল Read more

সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ
সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের Read more

কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে মোহাম্মদ অনোহল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার এলংজুরী Read more

লেবানন উপকূলে ২০ মাইল এলাকা ‘নিষিদ্ধ ঘোষণা’ করল ইসরায়েল
লেবানন উপকূলে ২০ মাইল এলাকা ‘নিষিদ্ধ ঘোষণা’ করল ইসরায়েল

লেবানন উপকূলে সব ধরনের নৌযান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েল সীমান্ত সংলগ্ন রাস আল-নাকুরা থেকে Read more

যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা তাদের প্রতারিত করে: মাসউদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ এবং পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে। আমরা Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলায় মধ্যরাত থেকে কমপক্ষে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে হামলার জেরে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন