মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকসেবনের দায়ে ৪ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা এলাকায় অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, মজিবর রহমান (৭০), মো: ওয়াসিম মিয়া (৩৫), মো: গোলাপ হোসেন (৩৮) ও রয়েল খান (৩০)।সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সেবনের দায়ে এক বৃদ্ধসহ চার জনকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা প্রত্যেককে একশত টাকা জরিমানাসহ পনের দিনের কারাদণ্ডাদেশ দেন।সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, শুক্রবার দুপুরে দণ্ডপ্রাপ্ত চারজনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকুন্দিয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে ‘অর্থ বাণিজ্যের’ অভিযোগে উত্তাল কলেজ
পাকুন্দিয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে ‘অর্থ বাণিজ্যের’ অভিযোগে উত্তাল কলেজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ​একটি কলেজের অধ্যক্ষের একতরফা সিদ্ধান্ত, বৈষম্যমূলক আচরণ এবং ফরম ফিলাপ নিয়ে ‘অর্থ বাণিজ্যের’ অভিযোগ তুলেছে শিক্ষার্থীদের একাংশ। এ Read more

বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা
বাঁশের বাহারি পণ্যে ঘুরছে মাইকেলের জীবনের চাকা

চার্জার ভ্যানে ছোট মাইক লাগিয়ে গানের সুর ও ছন্দে নিজের তৈরি বাঁশের পণ্য বিক্রি করছেন মাহালি মাইকেল মার্ডি। চার্জার ভ্যান Read more

বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান
বাগেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

গেরহাটে অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়।‎বুধবার (৭ মে) দুপুরে জেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বাগেরহাট জেলা Read more

রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ
রাজধানীতে ওলামা দল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ঢাকার তুরাগ থানার বাদালদি এলাকায় এক পানি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী Read more

হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার
হাতি রক্ষায় সচেতনতামূলক ক্যাম্প, আনোয়ারায় বৈদ্যুতিক ফাঁদ উদ্ধার

পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে হাতি অন্যতম। এ প্রাণী রক্ষায় এবার মাঠে নেমেছে বনবিভাগ। হাতিকে বিরক্ত না করা ও হত্যা রোধে Read more

গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১
গৌরনদীতে আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই ঠেলাগাড়ি খালে, আহত ১

বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কটকস্থল গ্রামে চুন্নু সরদারের বাড়ির সামনে অবস্থিত একটি আয়রন ব্রিজ ভেঙে গাছবোঝাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন