বিএনপির বহিষ্কৃত নেতা ও ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জনপ্রিয় সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার পরিকল্পনা রয়েছে দলটির। এই লক্ষ্যে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলে জানা গেছে।ইসহাক সরকার ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি তিন শতাধিক মামলার আসামি হয়েছিলেন। পরবর্তী সময়ে বেশ কয়েকটি মামলায় আদালত থেকে তিনি খালাসও পান।সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।একই অনুষ্ঠানে এনসিপিতে যোগ দেয়া মহিউদ্দিন রনি রেলে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিচিতি লাভ করেন। অন্যদিকে নুরুজ্জামান কাফি তার জনপ্রিয় সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে পরিচিত মুখ। নতুন রাজনৈতিক এই প্ল্যাটফর্মে তাদের অন্তর্ভুক্তি এনসিপিকে আরও চাঙা করবে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকরা। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের
নেতানিয়াহুর ‘বৃহৎ ইসরায়েল’ পরিকল্পনার তীব্র নিন্দা কাতারের

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত ‘গ্রেটার ইসরায়েল’ ধারণার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই মন্তব্য Read more

মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
মধুখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর গ্রামে বিষধর সাপের কামড়ে রিজিয়া বেগম (৫৬) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৪ Read more

নেত্রকোনায় তিন লক্ষ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ১
নেত্রকোনায় তিন লক্ষ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ১

নেত্রকোনার দুর্গাপুরে নদীপথে ট্রলারে ভারতীয় কম্বল পাচারের সময় ২০০ পিস কম্বলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ, যার বাজারমূল্য প্রায় ৩ Read more

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকার সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ Read more

আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী
আল্লামা সাঈদীর অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে: আজহারী

দেলাওয়ার হোসাইন সাঈদীকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ড. মিজানুর রহমান আজহারী। এরই মধ্যে Read more

রাঙামাটিতে গলায় মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
রাঙামাটিতে গলায় মাফলার পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাইয়ে নিজ ঘরে মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মো. জামাল হোসেন (২৮) নামে এক যুবক।সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার চন্দ্রঘোনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন