যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার না করলে ব্রিটেনের ওপর শুল্ক আরোপ করা হতে পারে, এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাজ্য যদি এই কর প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্রিটেনের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করতে পারে। তার মতে, এই কর মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করার একটি প্রচেষ্টা।উল্লেখ্য, যুক্তরাজ্য ২০২০ সালে ২ শতাংশ ডিজিটাল পরিষেবা কর চালু করে। এই করের আওতায় পড়েছে  অ্যাপল, অ্যালফাবেটের গুগল এবং মেটার মতো বড় প্রযুক্তি সংস্থাগুলো।ট্রাম্প বলেন, ‘আমেরিকান কম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, যা আমি পছন্দ করি না। কারণ আপনি আমাদের মহান আমেরিকান সংস্থাগুলো এবং বিশ্বের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর কথা বলছেন।তিনি আরো বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক আরোপ করে আমরা খুব সহজেই এর মোকাবিলা করতে পারি। তাই তাদের সতর্ক থাকা উচিত। যদি তারা শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমরা সম্ভবত যুক্তরাজ্যের ওপর বড় শুল্ক আরোপ করব।’ এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) Read more

চট্টগ্রাম বন্দরে হাজার কোটির অনিয়ম, দুদকের নজরে চেয়ারম্যান মনিরুজ্জামান
চট্টগ্রাম বন্দরে হাজার কোটির অনিয়ম, দুদকের নজরে চেয়ারম্যান মনিরুজ্জামান

রাষ্ট্রীয় সম্পদ লুটের আরেক কাব্যিক অধ্যায়ে নাম লেখাতে যাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। একদিকে কর্ণফুলী Read more

রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ২১ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ এর রাজশাহীর Read more

একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা
একজন ঈমানদারের বিশেষ গুণ অন্যের কল্যাণ কামনা

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,প্রকৃতপক্ষে সমস্ত মুসলিম ভাই-ভাই। সুতরাং তোমরা তোমাদের দু’ ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, আল্লাহকে ভয় কর, Read more

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসন ক্যাডারে উল্লাস
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে প্রশাসন ক্যাডারে উল্লাস

জন্মের পর দুই পায়ে ভর দিয়ে দাঁড়ানোর সামর্থ্য ছিল না। হাত দিয়েও স্বাভাবিকভাবে কাজ করতে পারতেন না উল্লাস পাল। শারীরিক Read more

গত ৩ নির্বাচনকে বৈধতা দেওয়া পর্যবেক্ষকরা সুযোগ পাবেন না: সিইসি
গত ৩ নির্বাচনকে বৈধতা দেওয়া পর্যবেক্ষকরা সুযোগ পাবেন না: সিইসি

দেশের বিগত ৩ নির্বাচনকে বৈধ বলে ‘রায়’ দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন