ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক শাহর পুত্র রেজা পাহলভি। বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিন সফরকালে পশ্চিমাদের প্রতি এই আহ্বান জানান তিনি। এ সময় জার্মানির সরকারের পক্ষ থেকে তার সঙ্গে দেখা না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি।১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত শাহর পুত্র পাহলভি ইউরোপের বিরুদ্ধে নীরবতার অভিযোগ তোলেন। তিনি বলেন, গত বছরের শেষদিকে হাজারও মানুষের প্রাণহানি ঘটানো তেহরান সরকারের রক্তক্ষয়ী দমন-পীড়ন ইউরোপ কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে।বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিবর্তন আসবে কি না, সেটি এখন আর প্রশ্ন নয়। পরিবর্তন আসন্ন। আসল প্রশ্ন হলো, পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব যতক্ষণ পর্যন্ত কেবল দর্শক হয়ে থাকবে, ততক্ষণ আরও কত ইরানিকে প্রাণ দিতে হবে।পাহলভির উপস্থিতিতেই সেন্ট্রাল বার্লিনে তার সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করেন। সেখানে পাহলভির শরীরে লাল রঙের তরল ছুড়ে মারার ঘটনায় একজনকে আটক করা হয়েছে।নির্বাসিত পাহলভি গত বছর ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর সম্ভাব্য বিরোধী নেতা হিসেবে সামনে আসেন। তবে ইরানের বিরোধী দলগুলোর মধ্যে গভীর বিভাজন রয়েছে। এছাড়া শাহর শাসনের অবসানের প্রায় অর্ধশতাব্দী পর পাহলভির জনসমর্থন আসলে কতটা, তা স্পষ্ট না হওয়ায় পশ্চিমা সরকারগুলো তাকে সমর্থন দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।জার্মানি-সহ ইউরোপীয় দেশগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।পাহলভির জার্মানি সফর এমন এক সময়ে হলো যখন সংঘাত নিরসনের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অবরোধ জারি রেখেছে; যে পথ দিয়ে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।পাহলভি বলেন, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎসের সরকার তার সফরের সময় কোনও বৈঠকের প্রস্তাব না দেওয়াটা লজ্জাজনক। তিনি বলেন, আপনাদের বিশেষ ক্ষমতা প্রয়োগ করুন। গণতান্ত্রিক দেশ হিসেবে আপনারা কার সাথে কথা বলবেন, সেই অধিকার আপনাদের আছে।সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন
একনেকে ৮১৪৯ কোটি টাকার প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার ১২টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর Read more

টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন
টেক্সাসে বন্যায় এখনও নিখোঁজ ১৭০ জন

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কের কাউন্টিতে প্রাণঘাতী আকস্মিক বন্যার চার দিন পরেও ১৭০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন গভর্নর গ্রেগ অ্যাবট। ধীরে Read more

ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড
ঝিনাইদহে পুলিশ হত্যায় ৪ জনকে মৃত্যুদন্ড

ঝিনাইদহ সদরের ডাকবাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদন্ড ও ৪ জনকে যাবজ্জীবন সশ্রম Read more

১৫০ ব্যবসায়ী প্রতিনিধি নি‌য়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী
১৫০ ব্যবসায়ী প্রতিনিধি নি‌য়ে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও’য়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধি দল আগামী ৩১ মে ঢাকায় আসছেন। এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশে চীনা Read more

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২
কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় অন্তত দু’জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির Read more

যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা
যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ গ্রহণ করিনি: সেতু উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি আমাকে সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় উল্লেখ করে সড়ক পরিবহণ ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন