যুক্তরাষ্ট্রে দু’জন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তারা ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তারা নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন ও নাহিদা এস বৃষ্টি। তাদের দুজনের বয়সই ২৭ বছর। বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ গত মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানায়।বিশ্ববিদ্যালয়টির ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছেন জামিল। অন্যদিকে নাহিদা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় নিয়োজিত রয়েছেন।বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্যমতে, গত ১৬ এপ্রিল ট্যাম্পায় সর্বশেষ জামিল ও নাহিদাকে দেখা যায়। ওই দিন সকাল প্রায় ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি শিক্ষার্থীদের আবাসন এলাকায় জামিলকে সর্বশেষ দেখা যায়।একই দিন সকাল প্রায় ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে নাহিদাকে সর্বশেষ দেখা যায়। বর্তমানে নিখোঁজ দুই শিক্ষার্থীকে খুঁজে বের করতে স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় কাজ করছে।মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাদের এক পারিবারিক বন্ধু গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে কর্তৃপক্ষকে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। এরপর পৃথকভাবে দু’জন নিখোঁজ ব্যক্তির প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে তাদের নাম অঙ্গরাজ্য ও জাতীয় পর্যায়ের নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে।ঘটনাটি তদন্তাধীন থাকায় পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে দুই শিক্ষার্থীর বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে তারা। পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ফক্স ১৩ ট্যাম্পা বে জানিয়েছে, ওই দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হেফাজতে নেই।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী
নাটোরে গোডাউনে ১৩ টন গুলির খোসা, তদন্তে পুলিশ ও সেনাবাহিনী

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুদ থাকার খবর পেয়ে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। Read more

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের
দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার প্রত্যাশা ড. ইউনূসের

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর Read more

আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার
আনোয়ারায় চুরির ঘটনায় ৪৮ ঘণ্টায় স্বর্ণ ও টাকা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় একটি বসতঘরে সংঘটিত চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও Read more

৩০৬ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার
৩০৬ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ৩টি পদে ৩০৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। Read more

ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি আগ্রাসনের বিনাশই যুদ্ধ বন্ধের একমাত্র পথ: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের আগ্রাসনের নিঃশর্ত অবসানই যুদ্ধ বন্ধের একমাত্র পথ। তাদের হামলা বন্ধ না হলে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট Read more

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় টিএমএসএস মাঠকর্মি মোমিন ইসলাম ও ভ্যান চালক সুরুত আলী নামে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় টিএমএসএস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন