চট্টগ্রামের আনোয়ারায় একটি বসতঘরে সংঘটিত চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া প্রায় পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এক পেশাদার ভাসমান চোরকে।গ্রেপ্তার ব্যক্তির নাম মো. তৌফিকুল ইসলাম ওরফে হৃদয় (২২)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রেমাশিয়া এলাকার বাসিন্দা এবং মৃত নুরুল আমিনের ছেলে। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর এলাকার একটি পাহাড়ের পাদদেশ থেকে তাকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি দিবাগত রাত পৌনে ১২টা থেকে ১৫ জানুয়ারি ভোর ৫টার মধ্যে আনোয়ারা থানাধীন চাতরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া এলাকায় নয়া মিয়া কন্ট্রাকটরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক আলী হোসেন (৬০) নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর মেয়ের স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি ডিপিএস জমার বই নিজের বসতঘরে সংরক্ষণ করে রেখেছিলেন।ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে তিনি ঘরের প্রধান দরজা খোলা দেখতে পান। পরে একটি কক্ষে থাকা স্টিলের আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। আলমারির ভেতর থেকে প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ ও একটি স্মার্টফোন চুরি হয়েছে বলে তিনি থানায় অভিযোগ করেন।চুরি হওয়া মালামালের মধ্যে ছিল এক ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস, ১২ আনা ওজনের দুই জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, একটি ভিভো স্মার্টফোন, নগদ ১২ হাজার টাকা এবং একটি ডিপিএস জমার বই।ঘটনার পরদিন ১৫ জানুয়ারি আলী হোসেন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই থানার উপপরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র দুই দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, নগদ ৭ হাজার ৫০০ টাকা এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘চুরির ঘটনার পর আধুনিক প্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অধিকাংশ মালামাল। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।’পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌফিকুল ইসলাম চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে বলে তদন্তে জানা গেছে। পৈতৃক বাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় তিনি আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন এবং বিভিন্ন সময় বসতঘরে চুরি করে পাহাড়ি এলাকায় রাত যাপন করতেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জাতীয় সংসদে দেওয়া এক বক্তব্যকে ঘিরে নোয়াখালীর হাতিয়া উপজেলায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওই বক্তব্যে ভুয়া ধর্ষণ প্রসঙ্গ Read more

আত্রায় নদীর চরের মানুষের জীবণ থেমে আছে নৌকার অভাবে
আত্রায় নদীর চরের মানুষের জীবণ থেমে আছে নৌকার অভাবে

দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী এলাকায় আত্রাই নদীর বুকজুড়ে ভেসে থাকা ছোট্ট গ্রাম মাঝিয়ালির চর। চারপাশে সবুজ বন, নদীর Read more

আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল

নিরাপত্তার স্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪০ মিনিট মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড Read more

স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও
স্বর্ণের সঙ্গে বেড়েছে রুপার দামও

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে রুপা বিক্রি হবে নতুন দামে। সবশেষ Read more

বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন