পটুয়াখালীর কলাপাড়ায় গোপনে জ্বালানি তেল বিক্রির সময় হাতে-নাতে ধরে একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে পটুয়াখালী এনএসআই গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ‘মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স’ নামের একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ইজিবাইকে ব্যারেলভর্তি তেল নিয়ে যাওয়ার সময় চালককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ। পরে চালককে সঙ্গে নিয়ে বিসমিল্লাহ ট্রেডার্সে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। শুরুতে প্রতিষ্ঠানটি তেল বিক্রির বিষয়টি অস্বীকার করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই ব্যারেল ডিজেল বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।পটুয়াখালী এনএসআই গোয়েন্দা বিভাগ জানায়, সকাল থেকেই ওই প্রতিষ্ঠান থেকে গোপনে তেল বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান। এ সময় দুই ব্যারেল ডিজেলসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।পরবর্তীতে সরকারি নির্দেশনা অমান্য করে গোপনে তেল বিক্রির দায়ে বিসমিল্লাহ ট্রেডার্সের পরিচালক রেদওয়ানুল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউসার হামিদ বলেন, “সরকারি নির্দেশনা উপেক্ষা করে গোপনে তেল বিক্রির দায়ে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত ডিজেল প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানটিকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন
সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকায় এলিভেটেড রেললাইনের নিচের মাটি কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (১৮ মে) বেলা সাড়ে Read more

মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার
মিরসরাইয়ে তিন ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশ Read more

ধামইরহাটে ১০কিলোমিটার খাল পুনঃ খনন কাজ উদ্বোধন
ধামইরহাটে ১০কিলোমিটার খাল পুনঃ খনন কাজ উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ ইসিসিসিপি-ড্রট প্রকল্পের অধিনে ১০ দশমিক ৩ কিলোমিটার আগ্রা খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করা Read more

বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!
বিসিবির অনুরোধ রাখেনি আইসিসি, দিয়েছে হুঁশিয়ারি!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আইসিসির সঙ্গে গত মঙ্গলবার বৈঠকের কথা ছিল বিসিবির। কিন্তু Read more

গাজীপুর-২: টঙ্গীতে ধানের শীষের সমর্থনে একমঞ্চে সাত মনোনয়ন প্রত্যাশী
গাজীপুর-২: টঙ্গীতে ধানের শীষের সমর্থনে একমঞ্চে সাত মনোনয়ন প্রত্যাশী

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে একই দলের সাত মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে উঠেছেন। সকল ভেদাভেদ ভুলে অদৃশ্য শক্তির মোকাবিলা করে Read more

ছেলে না হওয়ায় ক্ষোভে ভারতে জমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা করলো বাবা
ছেলে না হওয়ায় ক্ষোভে ভারতে জমজ কন্যাশিশুকে কূপে ফেলে হত্যা করলো বাবা

ভারতে ৪ বছর বয়সী জমজ ২ কন্যাশিশুকে হত্যার পেছনে একটি পরিবারের ‘ছেলে সন্তানের’ আকাঙ্ক্ষাই মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন