মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকায় এলিভেটেড রেললাইনের নিচের মাটি কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পলাশপুর এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন পলাশপুর গ্রামের বাসিন্দা আউয়াল মাদবর, মো. সেফাত উল্লাহ, মো. আনাউল্লাহ, মোহাম্মদ আলী ও আজগর মিয়াসহ স্থানীয় শতাধিক নারী,পুরুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর থেকে বালুচর ইউনিয়নের বেগমবাজার, পাইনাচর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় এলিভেটেড রেললাইনের নিচের মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি।তারা অভিযোগ করেন, প্রতিদিন রাতের আঁধারে বেকু (এক্সক্যাভেটর) দিয়ে মাটি কেটে তা মাহিন্দ্রা ও ড্রম ট্রাকে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এতে রেললাইনের খুঁটি ও কাঠামো ঝুঁকির মুখে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা আরো বলেন, রেললাইনের নিচ থেকে মাটি কাটা রেলওয়ের বিধি অনুযায়ী সম্পূর্ণ অবৈধ এবং দণ্ডনীয় অপরাধ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও রেল কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ দাবি করেন।পলাশপুর গ্রামের বাসিন্দা আউয়াল মাদবর বলেন, রেললাইনের নিচ থেকে মাটি সরিয়ে ফেললে আমাদের এলাকার মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেবে। আমাদের শিশুরাও গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে। আমরা চাই, এই রাস্তাটি যেভাবে বর্তমানে আছে,সেইভাবেই সুন্দর ও নিরাপদভাবে সংরক্ষিত থাক। বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে, যা আমরা কোনোভাবেই চাই না।তিনি আরো বলেন, বারবার উপজেলা প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের অভিযোগ, প্রভাবশালীরা প্রশাসনের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের দাবি, প্রশাসন দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিক এবং এলাকাবাসীর নিরাপত্তা ও চলাচলের স্বার্থ রক্ষা করুক।পলাশপুর গ্রামের বাসিন্দা ও গণঅধিকার পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. রাসেল হাসান বলেন, “এই রেললাইন নির্মাণের আগে এখানে একটি সরকারি রাস্তা ছিল। রেল নির্মাণকালে ওই রাস্তায় মাটি ফেলে শ্রমিকদের যান চলাচলের জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। এতে এলাকাবাসীও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারতেন।কিন্তু এখন রাতের আঁধারে কিছু প্রভাবশালী সেই মাটি কেটে বিক্রি করছেন। আমি এ বিষয়ে প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে দুটি মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে, এমনকি আমার ওপর হামলাও হয়েছে। আমি এ নিয়ে থানায় অভিযোগ করেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করেছি।”তিনি আরও বলেন, এই রাস্তা এখনো এলাকাবাসীর চলাচলের একটি গুরুত্বপূর্ণ পথ। মাটি সরিয়ে ফেললে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে। বর্ষা মৌসুমে সৃষ্ট গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। আমরা চাই, এখান থেকে যেন মাটি না সরানো হয় এবং রাস্তা সচল রাখতে প্রশাসন উদ্যোগ নেয়।এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, রেললাইন নির্মাণের সময় সেনাবাহিনী জানিয়েছিল, কাজ শেষে রেললাইনের নিচে জমে থাকা অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হবে। এখন যেহেতু রেললাইন সম্পন্ন হয়েছে, তাই ওই মাটি সরানো হচ্ছে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মাটিটি সড়কের মতো হয়ে যাওয়ায় স্থানীয়রা এটি ব্যবহার করতেন। এখন মাটি সরানোর কারণে তাদের চলাচলে সমস্যা হচ্ছে, তাই আপত্তি উঠেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, কী করা যায় তা বিবেচনায় নেওয়া হবে।উল্লেখ্য, রেলওয়ের বিধি অনুযায়ী রেললাইনের নিচ থেকে মাটি কাটা সম্পূর্ণ অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

অ্যাপের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে জমজমের পানি
অ্যাপের মাধ্যমে সহজেই সংগ্রহ করা যাবে জমজমের পানি

সৌদি আরবের নাগরিক ও প্রবাসীরা এখন থেকে যত খুশি বোতল জমজম পানি অনলাইনে অর্ডার করতে পারবেন। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের Read more

পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদো জুনিয়েরর অভিষেক
পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলে রোনালদো জুনিয়েরর অভিষেক

প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের জার্সি গায়ে মাঠে নামলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র এর আগে তিনি দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন। Read more

আগারগাঁওয়ের সেই ‘কেক পট্টি’ উচ্ছেদ
আগারগাঁওয়ের সেই ‘কেক পট্টি’ উচ্ছেদ

ঢাকার আগারগাঁও এলাকায় সরকারি দপ্তরসংলগ্ন সড়কে গড়ে ওঠা ভাসমান কেক ও খাবারের দোকানগুলো উচ্ছেদ করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে Read more

বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসনের পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে Read more

পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ
পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

বাংলাদেশ পুলিশের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন